বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

নওগাঁর পত্নীতলায় আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৭১ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১ মিনিট নিরবতা পালন, কেক কাটা, বিশেষ মোনাজাত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয় হতে একটি আনন্দ র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফ্ফার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, জেলা পরিষদ সদস্য আজাদ রহমান ও ফাতেমা জিন্না ঝরনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান, কাউন্সিলর আব্দুল মজিদ সহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit