শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

নওগাঁয় মাদ্রাসা শিক্ষকের অনিয়ম ও অপসারণ দাবিতে মানববন্ধন 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫৮ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর চকপ্রসাদ মাদ্রাসায় টানা ৪১ বছর ধরে শিক্ষকতার পাশাপাশি ৫নং ওয়ার্ডে কাজির কর্মসহ বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত মোঃ আব্দুল কাদেরের অপসারণ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২০ মে) বেলা সাড়ে ১১টার শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে নওগাঁ পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং দ্রুত তার অপসারণের দাবি জানান। 

৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. রফিকুল ইসলাম টিপুর নেতৃত্বে এসময় অনুষ্টিত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, আবু মুছা মোঃ হামিদ, নাহিদ ইসলামসহ ৫নং ও ৬নং ওয়ার্ডের প্রায় শতাধিক বাসিন্দা।

এসময় বক্তারা বলেন, শিক্ষকতার পাশাপাশি কাজির কাজ করার কারণে দীর্ঘদিন ধরে তিনি নানা অনিয়ম ও প্রতারণামূলক কর্মকাণ্ডের এবং বাল্য বিবাহর  সঙ্গে জড়িত রয়েছেন বলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

কিউএনবি/আয়শা/ ২০ মে ২০২৬,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit