শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য কদর আলী আর নেই। তিনি বৃহস্পতিবার বেলা ২ টার সময় সম্বন্ধকাঠি গ্রামের নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় সাধারন নেতা কর্মিদের মাঝে শোকের ছায়া নেমে আশে।
মৃত্যুকালে মরহুমের বয়ষ হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম কদর আলী শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ছিলেন। কদর আলী সম্বন্ধকাঠি গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য কদর আলী বেশ কিছু দিন ধরে পাকস্থলিতে মরন ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর বেলা ২ টার সময় তিনি ইন্তিকাল করেন।
এ দিন রাত ১০ টার সময় জানাজা শেষে সম্বন্ধকাঠি দক্ষিন পাড়া কবর স্থানে তাকে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় স্থানয়ি ও উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মি অংশ গ্রহন করেন।
কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:৫০