বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ-নেপালের মতো অরাজকতা তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ব্লকের আন্দোলন নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির দাবি, কংগ্রেস দেশজুড়ে রাজপথের বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মতো ‘অরাজক পরিস্থিতি’ সৃষ্টি করার চেষ্টা করছে। পাশাপাশি, ক্ষমতায় ফেরার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী মরিয়া বলেও অভিযোগ করেছে দলটি। খবর বিজনেস স্ট্যান্ডার্ড-এর। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি এ অভিযোগ করেন। তিনি বলেন, বুধবার দিল্লিতে ‘ইন্ডিয়া’ ব্লকের বিক্ষোভে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস কর্মীদের আচরণ তাদের উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে। ভান্ডারি দাবি করেন, বিক্ষোভের সময় কংগ্রেস কর্মীদের পুলিশ সদস্যদের ধাক্কা দেওয়া, লাথি মারা এবং মারধরের চেষ্টা করতে দেখা গেছে। তিনি বলেন, ‘পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করছিলেন। কিন্তু কংগ্রেস কর্মীরা তাদের ধাক্কা দিয়েছে, এমনকি লাথিও মেরেছে।’

তিনি আরও দাবি করেন, এক পর্যায়ে পুলিশ সদস্যরা রাহুল গান্ধীকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছিলেন, কারণ সেখানে হাজারো মানুষের সমাগম ছিল। তবে রাহুল গান্ধী ইচ্ছাকৃতভাবে পুলিশ সদস্যদের সঙ্গে সংঘাত তৈরি করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তিনি। প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ তুলে ভান্ডারি বলেন, একটি ভিডিওতে তাকে পুলিশ সদস্যদের ধাক্কা দেওয়ার চেষ্টা করতে দেখা গেছে।

নির্বাচন কমিশন ইস্যুতে বিজেপির মুখপাত্র বলেন, বিষয়টি ইতোমধ্যে ভারতের সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই রাজপথের বিক্ষোভ আদালতের কার্যক্রম বা সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না। তার ভাষায়, ‘বিষয়টি যখন সুপ্রিম কোর্টে রয়েছে, তখন রাস্তায় আমি, অন্য কেউ বা রাহুল গান্ধী বিক্ষোভ করলেই আদালতের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না।’ তিনি অভিযোগ করেন, রাহুল গান্ধী এসব দৃশ্যের মাধ্যমে সুপ্রিম কোর্টের ওপর চাপ সৃষ্টি করতে এবং বিচারিক প্রক্রিয়ায় প্রভাব ফেলতে চাইছেন।

এছাড়া, ভারতের স্থিতিশীলতা নষ্ট করতে কিছু আন্তর্জাতিক শক্তি রাহুল গান্ধীর সঙ্গে কাজ করছে বলেও দাবি করেন বিজেপির এই নেতা। তিনি বলেন, ‘ভারতের গণতন্ত্র শক্তিশালী, দেশ শান্তিপূর্ণ। কিন্তু কিছু আন্তর্জাতিক শক্তি এবং ক্ষমতায় ফিরতে মরিয়া রাহুল গান্ধী কি দেশকে অস্থিতিশীল করে আবারও তাদের পরিবারকে ক্ষমতায় আনতে চাইছেন?’

ভান্ডারি আরও বলেন, ‘দেশ সবকিছু দেখছে। রাহুল গান্ধীর লক্ষ্য গণতন্ত্র নয়, বরং পরিবারতন্ত্র। দেশের স্বার্থের বদলে তিনি এমন শক্তিগুলোর পাশে দাঁড়াচ্ছেন, যারা দেশকে অশান্ত করতে চায়।’উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বুধবার দিল্লিতে রাজপথে বিক্ষোভ করেন রাহুল গান্ধীসহ ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষ নেতারা। পরে সন্ধ্যায় পুলিশ তাদের আটক করে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit