বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি এ, কে, এম, ফজলুল হক মিলনের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী, কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী নুরুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ, জসীম উদ্দিন, রফিকুল ইসলাম হিলালী, নাসির উদ্দিন আহমেদ, আনোয়ারুল ইসলাম এবং আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দের সাথে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ও জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মপরিধি ও বাজেট বরাদ্দ পর্যালোচনা করা হয়। 

কমিটি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে কোন অনিয়ম, দুর্নীতি ও ব্যত্যয় যেন না ঘটে সেজন্য মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাকে সতর্কতার সাথে কাজ করতে সুপারিশ করে। 

কমিটি প্রবাসীকর্মীরা এয়ারপোর্টে পৌঁছার পর কোন রকম অবহেলা বা হয়রানির শিকার যেন না হয় সে ব্যাপারে নজর রাখতে সুপারিশ করে। 

বৈঠকে উল্লেখ করা হয় ২০২৬ সালে (১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) বিশ্বের বিভিন্ন দেশে মোট ৪,৩২,৭৮৬ জন কর্মী প্রেরণ করা হয়েছে। তন্মধ্যে মহিলা কর্মী ৩৬,৫৯০ জন। 

২০২৬ সালে (১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) রেমিটেন্স প্রবাহ ছিল ২৪.৭৫ বিলিয়ন মার্কিন ডলার। যা পূর্বের তুলনায় প্রায় ২.৮০ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে। 

বৈঠকে আরও উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২জন নারী ও ০৮ জন শিশুসহ মোট ১৮৬ জনকে দেশে ফেরত আনা হয়েছে। এছাড়াও বৈঠকে জানানো হয় সরকার অনুমোদিত বেসরকারি রিক্রুটিং এজেন্ট  এবং বোয়েসেল (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড) কর্তৃক বিদেশে কর্মী প্রেরণ  করা হয়ে থাকে। বর্তমানে রিক্রুটিং এজেন্সির মোট সংখ্যা ২৮৬০টি। এরমধ্যে সচল রয়েছে ২১৮৭টি। 

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর প্রধানরা এবং জাতীয় সংসদ সচিবালের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৬,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit