ডেস্ক নিউজ : এবার বাংলাদেশ পুলিশের দুই কর্মকর্তাকে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন ও বদলি করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ চাকমাকে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের এ বদলি ও পদায়ন করা হয়েছে। দুই কর্মকর্তাকেই আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
কিউএনবি/অনিমা/২২ নভেম্বর ২০২৬,/রাত ১১:২২