রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
৭২০ রানের ইনিংসে ভারতের সাত রেকর্ড ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স ‘নিজের ছেলেরাও এখন ক্রিকেট দেখে না’, শোয়েব আখতারের আক্ষেপ ধূমপানে সন্তান ধারণের সক্ষমতা হারানোর ঝুঁকিতে নারী, সতর্ক করল ডব্লিউএইচও মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি ক্লাবের বাজে ফর্ম কাটাতে চুক্তিতে সায় নেই ফার্নান্দেসের সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন ইসরায়েলের ‌‘হবু প্রধানমন্ত্রী’ ‘স্বর্ণের ডিম’সহ গ্রেফতার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত পাকা ধান, বিপাকে চাষিরা

৭২০ রানের ইনিংসে ভারতের সাত রেকর্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

স্পোর্টস ডেস্ক :  ছাব্বিশ বছর আগে নিউজিল্যান্ড সফরের চার ইনিংস মিলিয়ে ৭২২ রান করেছিল ভারত। এবার ওয়েলিংটন টেস্টের এক ইনিংসেই তার প্রায় সমান রান তুলে নিয়েছে শুভমন গিলের দল। 

নিউজিল্যান্ডের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭২০ রান করেছে দলটি। লোকেশ রাহুল ও ঋষভ পন্থের দুর্দান্ত সেঞ্চুরির পাশাপাশি আরও চার ব্যাটারের অর্ধশতকে রানের পাহাড় গড়েছে ভারত। এই ইনিংসে শুধু নিজেদের রেকর্ডই ভাঙেনি ভারত, টেস্ট ক্রিকেটের ইতিহাসেও গড়েছে সাতটি রেকর্ড।  
 
সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথমটি হলো– নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে এটিই ভারতের সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ১৯৯৯ সালে আহমেদাবাদে ৭ উইকেটে ৫৮৩ রান ছিল ভারতের সর্বোচ্চ সংগ্রহ। দ্বিতীয়টি হলো– নিউজিল্যান্ডের মাটিতে টেস্টের এক ইনিংসে কোনো দলের সর্বোচ্চ রানও এটি। এর আগে ১৯৯৫ সালে ওয়েলিংটনেই ৫ উইকেটে ৬৬০ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

তৃতীয় সর্বোচ্চ ইনিংস
ভারতের টেস্ট ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ৭৫৯ রান করেছিল ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে ২০০৯ সালে মুম্বাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেটে ৭২৬ রান। এবার সেই তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিল ওয়েলিংটনের ৭২০ রান।

বিদেশের মাটিতে সর্বোচ্চ সংগ্রহ
বিদেশের মাটিতে টেস্টে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙেছে ভারত। ২০১০ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ৭০৭ রান ছিল আগের রেকর্ড। এবার ৭২০ রান করে সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন শুভমনরা। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ২০০৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা ৭০৫ রান।

সাতশ রানের ইনিংসে দ্বিতীয় ভারত
টেস্টে এটি ভারতের পঞ্চম ৭০০ বা তার বেশি রানের ইনিংস। এর মধ্য দিয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে গেছে তারা। এই তিন দল চারবার করে এমন কীর্তি গড়েছে। তালিকায় সবার ওপরে শ্রীলঙ্কা, সাতবার ৭০০ বা তার বেশি রান করেছে তারা। ভারত রয়েছে দ্বিতীয় স্থানে।

প্রথম সাত জুটিতেই অর্ধশতক
ওয়েলিংটনে ভারতের প্রথম সাতটি জুটির প্রতিটিতেই এসেছে অন্তত ৫০ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে প্রথম সাত জুটির প্রত্যেকটিতে ৫০ বা তার বেশি রান হওয়ার ঘটনা এটিই প্রথম। এক ইনিংসে সর্বোচ্চ ৫০ বা তার বেশি রানের জুটির রেকর্ডও ভারতের। ২০০৭ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে আটটি এমন জুটি গড়েছিল দলটি। ওয়েলিংটনে সাতটি জুটি নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ২০২৫-২৬ মৌসুমে সিডনি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষেও একই কীর্তি গড়েছিল অস্ট্রেলিয়া।

ছক্কার তালিকায় যৌথভাবে তৃতীয়
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটাররা মেরেছেন ১৪টি ছক্কা। এক টেস্ট ইনিংসে ছক্কার হিসাবে এটি যৌথভাবে তৃতীয় সেরা। ২০১৯ সালে বিশাখাপত্তনমে ভারতের বিপক্ষে এক ইনিংসে ১৪টি ছক্কা মেরেছিল দক্ষিণ আফ্রিকা। ১৮টি ছক্কা নিয়ে শীর্ষে ২০২৪ সালে রাজকোটে ইংল্যান্ড। ১৫টি ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে ২০০৯ সালে মুম্বাইয়ে শ্রীলঙ্কা।

কিউএনবি/অনিমা/২২ নভেম্বর ২০২৬,/রাত ৯:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit