রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্লাবের বাজে ফর্ম কাটাতে চুক্তিতে সায় নেই ফার্নান্দেসের সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন ইসরায়েলের ‌‘হবু প্রধানমন্ত্রী’ ‘স্বর্ণের ডিম’সহ গ্রেফতার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত পাকা ধান, বিপাকে চাষিরা যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত দেশ’, শর্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা হারিয়েছে: ইরান ইসরাইল নীতিতে রাহুলের সুরে নড়বড়ে ভারত জোট? আ.লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল: খন্দকার মারুফ মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য লুট

‘স্বর্ণের ডিম’সহ গ্রেফতার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

ডেস্ক নিউজ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫টি ‘স্বর্ণের ডিম’ (ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট)-সহ গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার বিকেলে তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন রিমান্ডের এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— মো. ইয়াছিন আরাফাত সৌরভ , মো. জাকিরুল ইসলাম জুয়েল এবং মো. শাওন।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউট গেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক আবুল কালাম।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সৌরভের পক্ষে তার আইনজীবী রনজুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। তবে অপর আসামিদের পক্ষে জামিন আবেদন ছিল না। 

কিউএনবি/অনিমা/২২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit