সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সেরা ১০ ইনিংস রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা চৌগাছায় নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় আশুলিয়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি নরসিংদীতে চিকিৎসকের চেম্বারে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় ভোগান্তিতে রোগীরা। বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী একই ওভারে সাজঘরে রবিন-শান্ত, চাপে বাংলাদেশ সচিবালয়ে বৈঠক: ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করার বার্তা ‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবি এনসিপির

ডাকসু ভিপি সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী।

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম)-এর খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে প্রতিবেশীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে বাড়ির ছাদে বিকট শব্দ শুনে তিনি বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় ঘরের দরজার সামনে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি বাড়ির রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও দেখতে পান।
শব্দ শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, আগুন নিয়ন্ত্রণে আসার খবর পাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে যেতে হয়নি।খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, খবর পেয়ে তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। তাঁদের থানায় এসে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, এ ঘটনার পর নয়নপুর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit