আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার সকালে আশুলিয়ার ইউনিক এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান নেতাকর্মীরা।
আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি মো. সানোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক ঈসমাইল হাবীবের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি রাশেদুল ইসলাম ভূঁইয়া, সোহেল খন্দকার, সোহেল রানা, রিপন ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক নাজমুল মীর ও যুগ্ম সাধারণ সম্পাদক শাওন মাহমুদ।
এছাড়া উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব মুন্সী, সহসভাপতি এনামুল হক মুন্না ও জাহিদ পাঠান, সোহেল ভূঁইয়া, ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল হোসেন, সহসভাপতি খায়রুজ্জামান বুতু শেখ, নাইম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল ও জিহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে ছাত্রদলের নেতারা জানান, আশুলিয়ায় যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও সতর্ক অবস্থানে রয়েছেন। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২২