এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি মেহেদী হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ওসির অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর (দৈনিক ইত্তেফাক), সহ-সভাপতি সহকারী অধ্যাপক ড. আব্দুস শুকুর (দৈনিক যশোর), সাধারণ সম্পাদক আজিজুর রহমান (দৈনিক আজকের পত্রিকা), যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ রহিম ( দৈনিক নয়া দিগন্ত) ও বাবুল আক্তার (দৈনিক মানব জমিন) অর্থ সম্পাদক আসাদুজ্জামান মুক্ত ( দৈনিক যায়যায় দিন), সম্পাদক এম এ মান্নান (দৈনিক আমার সংবাদ), প্রভাষক আজিজুর রহমান (দৈনিক সময়ের আলো), দপ্তর সম্পাদক রায়হান হোসেন ( দৈনিক যশোর), সহদপ্তর সম্পাদক লাবলুর রহমান (দৈনিক অভয়নগর) সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার দত্ত (দৈনিক কাল বেলা), দেওয়ান শফিকুল ইসলাম ( দৈনিক ভোরের ডাক), কালিমুল্লাহ সিদ্দীক (এফএনএস), আব্দুল কাদের (দৈানক বাংলার ভোর) জাহিদ হাসান, ফকরুল ইসলাম, কবি আবু জাফর বিশ্বাস প্রমুখ।
এ মতবিনিময় সভায় ওসি মেহেদী হাসান বলেন, চৌগাছা উপজেলা দেশের সীমান্তবর্তী হওয়ায় আমার প্রথম কাজ হবে মাদক ও চোরাচালানীদের প্রতিহত করা। সে জন্য সাংবাদিক ভাইদের একান্ত সহযোগীতা কামনা করছি।
কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০৮