সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম

‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মানুষের বুদ্ধিকেও বহু পেছনে ফেলে দেওয়া কৃত্রিম সুপারইন্টেলিজেন্স এখন দোরগোড়ায় বলে সতর্ক করেছেন মেটার প্রধান এআই কর্মকর্তা আলেকজান্ডার ওয়াং। রোববার (২২ নভেম্বর) এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, এআইয়ের ওপর মানুষের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি হচ্ছে এবং আগামী এক বছরে মানুষের পদক্ষেপ ভবিষ্যতের পৃথিবীতে বড় প্রভাব ফেলবে।

স্কেল এআইয়ের সহপ্রতিষ্ঠাতা ওয়াং সতর্ক করে বলেন, কোনো এআই যদি নিজে নিজে আরও শক্তিশালী হতে থাকে বা সব ক্ষেত্রে মানুষের চেয়ে এক হাজার গুণ বেশি বুদ্ধিমান হয়ে ওঠে, তবে তা নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। যেখানে ওপেনএআই ও অ্যানথ্রোপিকের প্রধানেরা সুরক্ষার জন্য গতি কমানোর কথা বলছেন, সেখানে মেটার প্রধান মার্ক জাকারবার্গ আশাবাদী অবস্থান নিয়েছেন। তবে ওয়াং মনে করেন, সমাজের নিয়ন্ত্রণ এআইয়ের হাতে না দিয়ে মানুষের ক্ষমতা বাড়ায়—এমন প্রযুক্তি গড়তে পুরো এআই খাতকেই প্রচলিত পথের বাইরে গিয়ে ভিন্ন পদক্ষেপ নিতে হবে।

সূত্র: আল-জাজিরা

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit