সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
টেনিসের ইতিহাসে নতুন কীর্তি গড়লেন আলকারাজ অস্ট্রেলিয়ার জনপ্রিয় সংগীত অনুষ্ঠান ‘কাউন্টডাউন’র উপস্থাপক মলি মেলড্রাম মারা গেছেন সনদের জন্য ১০ দপ্তরে দৌড়ঝাঁপ, ভোগান্তিতে জাককানইবি শিক্ষার্থীরা হাইকোর্টের আদেশ স্থগিত, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস বিক্রির জন্য তোলা হচ্ছে সাদ্দাম হোসেনের বিমানগুলো ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ড, এখনও নিখোঁজ ২৯ ‘ব্যর্থ যুক্তরাষ্ট্র’ এবার ইরানিদের আস্থা নষ্টের চেষ্টায়: আইআরজিসি ইরানের হামলা ও শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটরা দায়ী : ট্রাম্প সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

টেনিসের ইতিহাসে নতুন কীর্তি গড়লেন আলকারাজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

স্পোর্টস ডেস্ক : টেনিসের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন কার্লোস আলকারাজ। পুরুষ টেনিসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জয়ের কীর্তি গড়েছেন স্পেনের এই তারকা। এর মধ্য দিয়ে নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।

রোববার (২২ নভেম্বর) ইতালির তুরিনে অনুষ্ঠিত এটিপি ফাইনালসের শিরোপা নির্ধারণী ম্যাচে জার্মানির আলেকজান্ডার জভেরেভকে হারান আলকারাজ। ২৩ বছর বয়সি এই স্প্যানিশ তারকা সরাসরি সেটে ৬-২, ৭-৬ (৯-৭) ব্যবধানে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টটির শিরোপা জেতেন।

এই জয়ের মাধ্যমে পুরুষ টেনিসে চতুর্থ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার সুপার স্ল্যাম পূর্ণ করলেন আলকারাজ। অর্থাৎ চারটি গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি এটিপি ফাইনালসের শিরোপাও জয়ের স্বাদ পেলেন তিনি। সবচেয়ে কম বয়সে এই কীর্তি গড়ার রেকর্ডটিও এখন তার দখলে।

২২ বছর ২৭২ দিন বয়সে এমন অর্জন করেছেন আলকারাজ। এর আগে সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের টেনিস কিংবদন্তি ডন বাজের। ১৯৩৮ সালে ২২ বছর ৩৬৩ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন তিনি।

শিরোপা জয়ের পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে আলকারাজ বলেন, দীর্ঘদিন ধরেই এই ট্রফি জয়ের অপেক্ষায় ছিলেন তিনি। নিজের পাশাপাশি দলের সঙ্গেও কঠিন সময় পার করতে হয়েছে। সব মিলিয়ে এমন সাফল্যের মধ্য দিয়ে সপ্তাহ শেষ করতে পারাটা তার কাছে বিশেষ কিছু।

সূত্র: বিবিসি স্পোর্ট

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit