সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

সমঝোতা ছাড়াই শেষ নেতানিয়াহু-আইজেনকোটের সরকার গঠনের আলোচনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে সরকার গঠন নিয়ে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বিরোধী নেতা গাদি আইজেনকোটের দলের মধ্যে আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। রবিবার দুই দলের প্রতিনিধিদের বৈঠকে সরকার গঠনের বিষয়ে মতৈক্য হয়নি।

ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে জানা গেছে, রোববার হার্জলিয়ার একটি হোটেলে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও আইজেনকোটের ইয়াশার পার্টির প্রতিনিধিরা বৈঠকে বসেন। তবে পরবর্তী সরকার কে নেতৃত্ব দেবেন এবং কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির সরকারে থাকবেন কি না, তা নিয়ে দুই দলের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

ইয়েদিওথ আহরোনোথ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, লিকুদ পার্টি বেন-গভিরকে সরকারে রাখতে চায়। অন্যদিকে ইয়াশার পার্টি তাকে সরকারে না রাখার পক্ষে অবস্থান নিয়েছে।

বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে দুই দল জানায়, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তারা নিজেদের অবস্থান তুলে ধরেছে। এসব বিষয়ে আলোচনা চালিয়ে যেতে পরবর্তী বৈঠক হবে। তবে বৈঠকের তারিখ বা অন্য কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকোটের জোট ৪৮টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা ১৩ আসন পিছিয়ে রয়েছে। সরকার গঠনের জন্য আইজেনকোট আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।

নেতানিয়াহু একটি ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তার দাবি, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় এমন সরকার গঠন। এতে ফিলিস্তিনি নাগরিকদের নেতৃত্বাধীন দলগুলোকে ছাড়াই সরকার গঠন করা সম্ভব হবে। ওই দলগুলো নির্বাচনে রেকর্ড ১৯টি আসন পেয়েছে।

চ্যানেল ১২ জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন ‘টুগেদার’ জোট সরকার গঠনের একটি প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, টুগেদার, ইয়াশার, লিকুদ এবং আভিগদর লিবারম্যানের ইয়িসরায়েল বেইতেনু পার্টিকে নিয়ে জোট সরকার গঠন করা হবে। এতে প্রথমে আইজেনকোট প্রধানমন্ত্রী হবেন এবং পরে নেতানিয়াহু দায়িত্ব নেবেন।

তবে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের এই প্রস্তাবের বিরোধিতা করেছেন আইজেনকোট। অন্যদিকে নেতানিয়াহু প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার বিষয়ে অনড় রয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। এ ছাড়া লিবারম্যান স্পষ্ট জানিয়েছেন, নেতানিয়াহু সরকারে থাকলে তিনি কোনো জোটে যোগ দেবেন না।

সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৬,/সকাল ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit