সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালিতে ইরানের হামলা বেড়েছে, অক্টোবরে সর্বোচ্চ রেকর্ড যুক্তরাষ্ট্রে বিমান, ব্যাংক ও প্রযুক্তিসেবায় বিপর্যয়, কারণ কী? লিভারপুলের গোলবন্যায় ভেসে গেল পচেত্তিনোর ইউনাইটেড দেশ ধ্বংস রাজনীতি নয় সন্ত্রাস, এদের রুখতে হবে বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে দুদক রাজধানীর হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ লিবিয়ার বন্দরে রুশ জাহাজে বিস্ফোরণ, ড্রোন হামলার সন্দেহ বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ এআই দিয়ে পরীক্ষায় নকলের বিতর্কে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারেক রহমানের জন্মদিনে জবি ছাত্রদলের ৬২ ধরনের ফলের উৎসব

যুক্তরাষ্ট্রে বিমান, ব্যাংক ও প্রযুক্তিসেবায় বিপর্যয়, কারণ কী?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে কয়েক দিনের ব্যবধানে বিমান চলাচল, ব্যাংকিং কার্যক্রম ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সেবায় একের পর এক বিপর্যয় দেখা দিয়েছে। মাইক্রোসফট, অ্যাপল ও দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) কার্যক্রমও ব্যাহত হয়েছে। এসব ঘটনার পেছনে সমন্বিত সাইবার হামলা রয়েছে বলে সন্দেহ ছড়ালেও এখন পর্যন্ত তার প্রমাণ পাওয়া যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, পুরোনো প্রযুক্তি অবকাঠামো, সফটওয়্যারের ত্রুটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ফলে তৈরি হওয়া নতুন চাপ এসব বিপর্যয়ের গুরুত্বপূর্ণ কারণ।যুক্তরাষ্ট্রে ১৩ নভেম্বর বিমান চলাচল বন্ধ হওয়ার পেছনে ছিল আরকানসাস অঙ্গরাজ্যের এল ডোরাডো শহরে স্থাপন করা একটি ত্রুটিপূর্ণ রাউটার। রাউটার হলো এমন যন্ত্র, যা বিভিন্ন কম্পিউটার ও যোগাযোগব্যবস্থার মধ্যে তথ্য আদান-প্রদান করে।

রাউটারটির ত্রুটিতে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার যোগাযোগে সমস্যা দেখা দেয়। ফলে দেশজুড়ে উড়োজাহাজের যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। হাজার হাজার ফ্লাইট বাতিল হয়। মাইক্রোসফটের ক্ষেত্রে জুলাইয়ে সফটওয়্যার হালনাগাদের সময় থেকে যাওয়া একটি ত্রুটি কয়েক মাস পর সক্রিয় হয়ে সার্ভারে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এতে ইমেইলসহ বিভিন্ন সেবা ব্যাহত হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জেপি মরগান চেজ ব্যাংকে সফটওয়্যারের সমস্যায় লেনদেনে বিলম্ব ঘটে। অ্যাপলের কিছু সেবা বন্ধ হয় অভ্যন্তরীণ হালনাগাদের কারণে। এনএসএর গোপন তথ্য আদান-প্রদানের ব্যবস্থায় সমস্যা দেখা দেয় রক্ষণাবেক্ষণের সময়। বিশেষজ্ঞরা বলছেন, এআই এখন দ্রুত সফটওয়্যারের নিরাপত্তাগত দুর্বলতা শনাক্ত করতে পারছে। ফলে প্রতিষ্ঠানগুলোকে অল্প সময়ে বেশি ত্রুটি সংশোধন করতে হচ্ছে। তবে সাম্প্রতিক সব বিপর্যয়ের জন্য এআই দায়ী, এমন প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে, বিপর্যয়ের কারণ সম্পর্কে তাৎক্ষণিক তথ্য না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশি সাইবার হামলা ও দীর্ঘমেয়াদি বিদ্যুৎবিভ্রাটের গুজব ছড়িয়েছে। উদ্বেগের কারণে অনেকে জরুরি সরঞ্জাম ও খাবার মজুত করছেন। বিশেষজ্ঞদের মতে, আধুনিক যোগাযোগ, ব্যাংকিং ও পরিবহনব্যবস্থা এতটাই পরস্পরনির্ভরশীল যে একটি যন্ত্রের ত্রুটিও বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারে। এ জন্য পুরোনো অবকাঠামোর উন্নয়ন এবং সমস্যার কারণ সম্পর্কে নির্ভুল তথ্য প্রকাশের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৬,/সকাল ৬:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit