শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের বাঘরুয়া গ্রামের মোঃ হাবিবুর রহমান তালুকদার ওরফে হবু তালুকদারের ছেলে তানভীর আহমেদ শুভ’কে গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রোববার দিবাগত মধ্যরাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্বজনদের দাবি, তানভীর আহমেদ শুভ’র নামে কোনো মামলা নেই। তার অপরাধ তার বাবা আওয়ামী লীগের রাজনীতি সমর্থন করেন।
আজ সোমবার (১৬নভেম্বর) বিকেলের দিকে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান – ২০২৩সালে ২২মে জেলা শহরের ছোট বাজার এলাকায় নেত্রকোণা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ভাংচুর ও নাশকতার অভিযোগে ২০২৫সালে ১১মে নেত্রকোণা সদর মডেল থানায় দায়ের করা মামলায় সন্দেহজনক আসামি হিসেবে তানভীর আহমেদ শুভ’কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান – আজ সোমবার (১৬নভেম্বর) দুপুরের দিকে নেত্রকোণা আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:১২