ডেস্ক নিউজ : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় রোববার অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৪, লালবাগ বিভাগ ৭৮, ওয়ারী বিভাগ ৭৪, মতিঝিল বিভাগ ৪৯, তেজগাঁও বিভাগ ৭৮, মিরপুর বিভাগ ১১৯, গুলশান বিভাগ ২৭, উত্তরা বিভাগ ২৫ ও গোয়েন্দা বিভাগ ছয় জনকে গ্রেফতার করে।
অভিযানকালে দুটি ছুরি, দুইটি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:৪৮