সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, ১৭ কারখানায় বন্ধের নোটিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের কোনাবাড়ি এলাকায় দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। এ সময় শ্রমিকরা কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সোমবার (১৬ নভেম্বর) সকালে ন্যুনতম মজুরী ৩০ হাজার টাকার দাবিতে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কোনাবাড়ী এলাকায় দুটি কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার বাইরে অবস্থান নেয়। এক পর্যায়ে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। 

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। পরে টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্র ভঙ্গ করে দেয়া হয়। 

এসময় শ্রমিকরা ছুটাছুটি করে সড়ক থেকে সরে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে, গাজীপুরে ১৭টি কারখানাযর গেটে কারখানার বন্ধের নোটিশ টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য কারখানায় উৎপাদন স্বাভাবিক করেছে। 

বিশৃঙ্খলা রোধে জেলা প্রশাসনের ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ প্লাটুন বিজিবি, পর্যাপ্ত সংখ্যক পুলিশসহ  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। 

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৬,/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit