সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুসংস্কারের কুয়াশা ও কোরআন-হাদিসের আলো গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড প্রতারণা, অবশেষে গ্রেপ্তার ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর বড় অর্জন এ বছর আমি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল ডায়াবেটিস থাকলেও কি আলু খাওয়া যাবে? রেকর্ড জুটিতে তাওহিদ-লিটনের জোড়া ফিফটি শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর বড় অর্জন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল মরক্কো। ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও পর্তুগালকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে আফ্রিকার দলটি।

সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে আশরাফ হাকিমিদের দেশ। এর মধ্য দিয়ে আফ্রিকান ফুটবলের ইতিহাসেও বিশেষ এক অর্জন যুক্ত করেছে ‘অ্যাটলাস লায়ন্স’রা।

ফিফার হালনাগাদ র‍্যাঙ্কিং অনুযায়ী, ১ হাজার ৮০৫.৩৪ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে জায়গা করে নিয়েছে মরক্কো। আফ্রিকার কোনো দলের জন্য এটি সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ে ওঠার রেকর্ডে ভাগ বসানোর ঘটনা। এর আগে ১৯৯৪ সালের এপ্রিলে প্রথম আফ্রিকান দেশ হিসেবে ফিফা র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে উঠেছিল নাইজেরিয়া।

এদিকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ২ হাজার ১৩ পয়েন্ট নিয়ে যথারীতি প্রথম স্থানে রয়েছে স্পেন। ১ হাজার ৯৭২.৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আর্জেন্টিনা। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে ফ্রান্স ও ইংল্যান্ড। দল দুটির সংগ্রহ ১ হাজার ৯৫৮.৮৬ এবং ১ হাজার ৯২৫.৫৯ পয়েন্ট।

তবে শীর্ষ চারের পরের অবস্থানগুলোতে দেখা গেছে উল্লেখযোগ্য রদবদল। দুই ধাপ উন্নতি করে পঞ্চম স্থানে উঠে এসেছে মরক্কো। অন্যদিকে এক ধাপ পিছিয়ে ১ হাজার ৮০০.৩৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে ব্রাজিল। দুই ধাপ অবনতি হওয়ায় ১ হাজার ৭৯৭.৬০ পয়েন্ট নিয়ে পর্তুগালের অবস্থান এখন সপ্তম।

মরক্কোর এই অগ্রগতির পেছনে সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচগুলোর ফল বড় ভূমিকা রেখেছে। কোচ মোহাম্মদ ওয়াহবির অধীনে গত শুক্রবার আফ্রিকা কাপ অব নেশনস বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে নাইজারকে ৫-১ গোলে বিধ্বস্ত করে মরক্কো। এই বড় জয় তাদের র‍্যাঙ্কিং পয়েন্ট বাড়াতে সহায়তা করে।

অন্যদিকে, জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-২ গোলে হেরে মূল্যবান পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। পর্তুগালের অবস্থাও হয়েছে আরও নাজুক। ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক অবসরের পর নিজেদের প্রথম অফিশিয়াল ম্যাচে ডেনমার্কের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হারে তারা।

প্রতিদ্বন্দ্বী দুই দলের এমন ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে মরক্কো। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিক সাফল্যের প্রমাণ দিয়ে আসা দলটি এবার ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে নিজেদের সামর্থ্যের নতুন পরিচয় দিল।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৬,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit