আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম ইরানের ইলাম প্রদেশে তেল কোম্পানির কর্মীদের বহনকারী একটি বাস উল্টে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। শনিবার (১৪ নভেম্বর) দেহলোরান কাউন্টিতে এনজিএল তেল কোম্পানির কর্মীদের বহনকারী বাসটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
আবদানান কাউন্টির গভর্নর বেহজাদ নুরমোহাম্মাদি শনিবার গভীর রাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে জানান, আহতদের চিকিৎসার জন্য ইলাম, দেহলোরান, দেজফুল ও আবদানানের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে ৩২ জন সদস্যের ১২টি উদ্ধারকারী দল পাঠানো হয়। এ ছাড়া ছয়টি অ্যাম্বুলেন্স এবং ছয়টি সহায়তা ও উদ্ধারকারী যান মোতায়েন করা হয়।
কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪