রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার ছেলের ঋণে মায়ের বাড়ি দখলের অভিযোগ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শরীয়তপুরে যুবদল নেতা সহ ৪ জনকে কারাদন্ড প্রদান বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে॥ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামী গ্রেফতার

বাহরাইনে হামলার কারণ জানাল ইরান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের’ জবাব দিতেই এ হামলা চালিয়েছে তেহরান।

রোববার (১৫ নভেম্বর) আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘নির্লজ্জ আগ্রাসনের’ বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত জবাবের দ্বিতীয় ধাপে বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা স্থাপনার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলা চালানো হয়েছে।

ইরানের সংবাদ সংস্থা সেপাহ নিউজে প্রকাশিত বিবৃতিতে হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। আইআরজিসি আরও জানায়, দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে গত সপ্তাহে শত্রুপক্ষের বিমান হামলার জবাবে ‘মার্কিন আগ্রাসীদের’ ওপর এ হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল ড্রোন একের পর এক ভূপাতিত করা হচ্ছে। আগের ধাপের তুলনায় এবার আরও বেশি সংখ্যক আইআরজিসির ড্রোন মার্কিন লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যাচ্ছে। তাই শত্রুপক্ষের জানা উচিত, যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে কঠোর ও হিসাব-নিকাশ করে।’তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইআরজিসি। সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit