রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার ছেলের ঋণে মায়ের বাড়ি দখলের অভিযোগ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শরীয়তপুরে যুবদল নেতা সহ ৪ জনকে কারাদন্ড প্রদান বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে॥ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামী গ্রেফতার

ছেলের ঋণে মায়ের বাড়ি দখলের অভিযোগ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় ৪৯ দশমিক ৭৫ শতাংশ বসতভিটা জোরপূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিরাজদৌলার বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এনজিও কর্মী শাহিদা আহমেদ দিপু। রোববার (১৫ নভেম্বর) দুপুরে নোয়াখালী শহরের মাইজদী টাউন হলের রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ভুক্তভোগী শাহিদা অভিযোগ করেন করেন, দীর্ঘদিনের পরিশ্রম ও অর্থ ব্যয়ে তিনি ৪৯ দশমিক ৭৫ শতাংশ জমি কিনেছেন। এটিই তার বসতভিটা ও শেষ আশ্রয়স্থল। কিন্তু তার অনুপস্থিতির সুযোগ নিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিরাজদৌলা ওই বাড়ি দখলে রেখেছেন। অভিযুক্ত সিরাজদৌলার বাবার নাম আনোয়ার উল্লাহ। তার বাড়ি একই ইউনিয়নের শ্যামপুর গ্রামে। শাহিদার অভিযোগ, তার ছেলে আবদুর রহমান অপু ব্যবসা করতে গিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ঋণগ্রস্ত হন।

একপর্যায়ে সিরাজদৌলার কাছ থেকে তিন লাখ টাকা সুদের ভিত্তিতে ঋণ নেন। পরে দুই লাখ টাকা পরিশোধ করলেও সিরাজদৌলা পুরো তিন লাখ টাকা দাবি করতে থাকেন। এরপর ছেলের অন্য পাওনাদারদের একত্রিত করে তাদের পাওনার দায়ভার নিজের নিয়ন্ত্রণে নেন সিরাজদৌলা। পরবর্তী সময়ে শাহিদার পুত্রবধূ শিল্পী আক্তারের সঙ্গে সিরাজদৌলার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন কৌশলে তার পুত্রবধূকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়। এরপর শাহিদার অনুপস্থিতিতে তার বসতবাড়ি দখলে নেওয়া হয়।

শাহিদা আরও বলেন, বাড়ি দখলের পর ঘরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল বিক্রি করে দেওয়া হয়েছে। বর্তমানে তার মালিকানাধীন ওই বাড়ি অন্যের কাছে ভাড়া দিয়ে ভাড়ার টাকাও সিরাজদৌলা ভোগ করছেন। এতে নিজের কেনা সম্পত্তিতে প্রবেশ ও বসবাসের অধিকার হারিয়েছেন তিনি। এ ঘটনায় প্রতিকার চেয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান শাহিদা।  

শাহিদা আহমেদ দিপু বলেন, ছেলের ব্যবসায়িক ঋণের দায় কোনোভাবেই তার ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি দখলের বৈধ কারণ হতে পারে না। ঋণ আদায়ের আইনগত ব্যবস্থা থাকলেও তার বসতভিটা দখল, মালামাল বিক্রি কিংবা বাড়ি ভাড়া দিয়ে অর্থ ভোগ করার অধিকার কারও নেই। একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় তিনি উদ্বিগ্ন।

প্রভাবের কারণে যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে জন্য প্রশাসন, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল সিরাজদৌলা বলেন, ওই নারী কয়েক ধাপে তাঁর কাছ থেকে ৩২ লাখ টাকা নিয়েছেন। এরপর তার নামে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছেন। তার সঙ্গে অন্য কোনো সমস্যা নেই।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit