রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার ছেলের ঋণে মায়ের বাড়ি দখলের অভিযোগ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শরীয়তপুরে যুবদল নেতা সহ ৪ জনকে কারাদন্ড প্রদান বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে॥ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামী গ্রেফতার

প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

জিন্নাতুল ইসলাম জিন্না, ‎‎​লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, ​লালমনিরহাট প্রতিনিধি : আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট আগমনকে স্বাগত জানিয়ে এবং মাদকমুক্ত, সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’-এর রুপকার দুর্যোগ ব্যবস্থাপনা ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলুর উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

​লালমনিরহাট শহরের ঐতিহাসিক সোহরাওয়ার্দী মাঠ থেকে র‍্যালিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ও সদর উপজেলার কুলাঘাট হয়ে বড়বাড়ির শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। ​উদ্বোধনী অনুষ্ঠানে এবং র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের বলেন, আলোকিত লালমনিরহাট দীর্ঘদিন ধরে এ অঞ্চলকে মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও বহুবিবাহসহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে মুক্ত করতে প্রশাসনের পাশাপাশি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এই সামাজিক আন্দোলনের কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে এবং কীভাবে একটি পিছিয়ে পড়া অঞ্চলের সামাজিক অপরাধ কমে আসছে, তা সরেজমিনে দেখতেই আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসছেন।

​তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই সফর লালমনিরহাটবাসীর জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের। তরুণ সমাজকে অপসংস্কৃতি ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে খেলাধুলা, শরীরচর্চা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতেই আমাদের আজকের এই আয়োজন। সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুখী, সমৃদ্ধ ও আলোকিত লালমনিরহাট গড়ে তুলব। ​উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই সাইকেল র‍্যালিতে তরুণ ও শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে মাদক ও সামাজিক অপরাধবিরোধী নানা সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়।
​র‍্যালিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন এবং ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবক কর্মীরা।
​আয়োজক ও স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি পরিবেশবান্ধব যাতায়াত এবং সামাজিক সচেতনতা তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদকমুক্ত ও ইতিবাচক সমাজ গঠনে এ ধরনের কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit