রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার ছেলের ঋণে মায়ের বাড়ি দখলের অভিযোগ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শরীয়তপুরে যুবদল নেতা সহ ৪ জনকে কারাদন্ড প্রদান বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে॥ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামী গ্রেফতার

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদ ২০২৭ সালের জানুয়ারিতে সিনেটে আনুষ্ঠানিক শপথ গ্রহণের সময় পবিত্র কুরআন ব্যবহার করতে পারেন। এর মধ্য দিয়ে মার্কিন রাজনীতিতে মুসলিম প্রতিনিধিত্বের ক্ষেত্রে আরেকটি ঐতিহাসিক ঘটনার সূচনা হতে যাচ্ছে।

গত ১২ নভেম্বর এনপিআরের নিউজমেকার্স অনুষ্ঠানে উপস্থাপক লেইলা ফাদেলের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা জানান এল-সায়েদ। তবে শপথ গ্রহণে কোন কুরআনটি ব্যবহার করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি তিনি।

এ ক্ষেত্রে দুটি কুরআনের কথা বিবেচনা করছেন এল-সায়েদ। এর একটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কুরআন। ২০০৭ সালে সাবেক কংগ্রেস সদস্য কিথ এলিসন আনুষ্ঠানিক শপথ গ্রহণের সময় এই কুরআন ব্যবহার করেছিলেন। অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে থাকা পবিত্র কুরআনের একটি প্রাচীন পাণ্ডুলিপি।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন আবদুল এল-সায়েদ। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন। সূত্র: শিয়া ওয়েভস

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit