স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ মরিসিও পচেত্তিনোর প্রথম বড় লক্ষ্য হতে পারেন কোমোর আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজ। ক্লাবটিকে নতুন করে সাজানোর পরিকল্পনায় ২২ বছর বয়সী এই ফুটবলারকে দলে চান পচেত্তিনো। তবে পাজকে পেতে হলে বড় অঙ্কের অর্থ খরচ করতে হতে পারে ইউনাইটেডকে।
পাজকে পেতে ইউনাইটেডকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে। রিয়াল মাদ্রিদে বেড়ে ওঠা এই ফুটবলারের সঙ্গে কোমোর চুক্তিতে ২০২৭ সালের ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে চুক্তি কার্যকর করার সুযোগসহ ৮০ মিলিয়ন ইউরোর বাই-ব্যাক ধারা রয়েছে। ফলে তার ভবিষ্যৎ নির্ধারণে রিয়ালই সবচেয়ে সুবিধাজনক অবস্থানে।
দলবদলবিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, ইউরোপের অন্তত ২০টি শীর্ষ ক্লাব পাজকে দলে পেতে আগ্রহী। তার সম্ভাব্য বাজারমূল্য ১৫০ মিলিয়ন ইউরো বা ১২৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত হতে পারে। রোমানোর ভাষায়, ‘ইউরোপের ২০টি শীর্ষ ক্লাব নিকো পাজকে দলে পেতে আগ্রহী। ইংল্যান্ড, ইতালি, জার্মানি, স্পেন—সব জায়গাতেই তাকে নিয়ে আগ্রহ আছে। তবে তার ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধু একটি ক্লাব, রিয়াল মাদ্রিদ।’
কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪০