সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুসংস্কারের কুয়াশা ও কোরআন-হাদিসের আলো গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড প্রতারণা, অবশেষে গ্রেপ্তার ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর বড় অর্জন এ বছর আমি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল ডায়াবেটিস থাকলেও কি আলু খাওয়া যাবে? রেকর্ড জুটিতে তাওহিদ-লিটনের জোড়া ফিফটি শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

ডায়াবেটিস থাকলেও কি আলু খাওয়া যাবে?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বাঙালির প্রতিদিনের খাবারে আলুর ব্যবহার বেশ পরিচিত। ভাতের সঙ্গে আলুভর্তা, মাছের ঝোলে আলু কিংবা বিকেলের নাশতায় আলুর চপ—নানা পদে এই সবজির উপস্থিতি রয়েছে। তবে ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর অনেকেই খাবারের তালিকা থেকে প্রথমেই আলু বাদ দেওয়ার কথা ভাবেন।

আলু খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় বলে প্রচলিত ধারণা রয়েছে। কিন্তু ডায়াবেটিস থাকলে কি সত্যিই আলু পুরোপুরি এড়িয়ে চলতে হবে?পুষ্টিবিদ অমিতা গাদরের মতে, আলুতে জটিল কার্বোহাইড্রেট থাকলেও এর প্রধান উপাদান স্টার্চ। এই স্টার্চ দ্রুত হজম হয়ে শরীরে শোষিত হতে পারে, যার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। তাই ডায়াবেটিস রোগীদের আলু খাওয়ার ক্ষেত্রে পরিমাণ ও রান্নার পদ্ধতি সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।

আলু খেলেই কি রক্তে শর্করা বেড়ে যায়?

আলুর স্টার্চ হজমের সময় ভেঙে গ্লুকোজে পরিণত হয়। ফলে আলু খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। আলু সেদ্ধ, ভাজা কিংবা অন্য কোনো পদ্ধতিতে রান্না করলেও এর কার্বোহাইড্রেটের প্রভাব পুরোপুরি দূর হয় না। এ কারণে ডায়াবেটিস রোগীদের খাবারের তালিকায় আলুর পরিমাণ সীমিত রাখার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ অমিতা। অর্থাৎ, ডায়াবেটিস থাকলে আলু একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই, তবে ইচ্ছামতো খাওয়াও ঠিক হবে না।

ডায়াবেটিসে যেভাবে আলু খাওয়া ভালো

আলু কীভাবে রান্না করা হচ্ছে, সেটিও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। ফ্রেঞ্চ ফ্রাই, আলুর চপ কিংবা অতিরিক্ত তেলে ভাজা খাবারের পরিবর্তে সেদ্ধ, বেক করা বা অল্প তেলে রোস্ট করা আলু বেছে নেওয়া ভালো। এতে বাড়তি তেল ও অস্বাস্থ্যকর চর্বি গ্রহণের পরিমাণ কমানো সম্ভব। তবে শুধু সেদ্ধ করে খেলেই আলু রক্তে শর্করার মাত্রায় কোনো প্রভাব ফেলবে না, এমনটা ভাবার সুযোগ নেই। কারণ রান্নার পদ্ধতি পরিবর্তন করলেও আলুর স্টার্চের প্রভাব পুরোপুরি চলে যায় না।

পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী, আলু খাওয়ার সময় এর সঙ্গে আঁশযুক্ত শাকসবজি ও প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা উচিত। মাছ, ডিম কিংবা অন্য প্রোটিনের উৎসের সঙ্গে পরিমিত আলু খাওয়া যেতে পারে। খাবারে প্রোটিন ও আঁশ থাকলে কার্বোহাইড্রেট গ্রহণের পর রক্তে শর্করার পরিবর্তন সামাল দিতে সুবিধা হতে পারে। পাশাপাশি একবারে বেশি আলু না খেয়ে পরিমাণ নিয়ন্ত্রণে রাখাও জরুরি।

কোন ধরনের আলু তুলনামূলক ভালো?

সব জাতের আলুর পুষ্টিগুণ এবং গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) এক রকম নয়। পুষ্টিবিদ অমিতার মতে, মিষ্টি আলু এবং ক্যারিসমা ও নিকোলা জাতের আলু তুলনামূলক ভালো বিকল্প হতে পারে। এসব আলুর গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলক কম। অন্যদিকে রাসেটের মতো কিছু সাদা আলুতে স্টার্চের পরিমাণ বেশি থাকে।

তাই ডায়াবেটিস রোগীদের আলু নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। তবে কোনো একটি আলুর জাত সবার জন্য সমানভাবে উপযোগী হবে, এমন নয়।

ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে কী করবেন?

যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে, তাদেরও আলু খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা উচিত। এ ক্ষেত্রে অতিরিক্ত তেলে ভাজা আলুর পরিবর্তে সেদ্ধ, বেক বা রোস্ট করা আলু বেছে নেওয়া যেতে পারে। পাশাপাশি খাবারে প্রোটিন ও শাকসবজি রাখতে হবে এবং আলুর পরিমাণ সীমিত রাখতে হবে। আলুর স্বাদ বাড়াতে অতিরিক্ত তেল বা চর্বি ব্যবহারের পরিবর্তে বিভিন্ন মসলা ও ভেষজ উপাদান ব্যবহার করা যেতে পারে।

ডায়াবেটিস থাকলেই আলু পুরোপুরি বাদ দিতে হবে—এমন কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। তবে কতটুকু আলু খাচ্ছেন, কীভাবে রান্না করছেন এবং অন্য খাবারের সঙ্গে কীভাবে গ্রহণ করছেন, সেদিকে নজর রাখা জরুরি। কারণ একই খাবারে সবার রক্তে শর্করার প্রতিক্রিয়া এক রকম হয় না। তাই নিজের গ্লুকোজের মাত্রা পর্যবেক্ষণ করে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাদ্যতালিকা তৈরি করাই সবচেয়ে ভালো।

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit