রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে বাধ্য হবো: জামায়াত আমির লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনা নিয়ে যা বললেন মিয়া গোলাম পরওয়ার ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী এলডিসি উত্তরণ টেকসই করতে পক্ষদের নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে সরকার আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ ৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

নগরজীবনের দূষণে নষ্ট হচ্ছে চুলের সৌন্দর্য? সুস্থ রাখুন ৫ উপায়ে

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ব্যস্ত নগরজীবনে ধুলাবালি, গাড়ির ধোঁয়া, নির্মাণকাজের সূক্ষ্ম কণা ও বায়ুদূষণের প্রভাব পড়ে চুল ও মাথার ত্বকে। এসব দূষিত কণা চুলের প্রাকৃতিক তেল ও ঘামের সঙ্গে মিশে আস্তরণ তৈরি করে। ফলে চুলের স্বাভাবিক উজ্জ্বলতা কমে যায়, দেখা দেয় শুষ্কতা ও রুক্ষতা।

চুল বিশেষজ্ঞরা জানান, দূষণের কারণে মাথার ত্বকে জ্বালাপোড়া এবং চুলের সুরক্ষামূলক স্তরের ক্ষতি হতে পারে। তবে কিছু নিয়ম মেনে চললে চুলের কোমলতা ও উজ্জ্বলতা ধরে রাখা সম্ভব।

১. শ্যাম্পুর আগে তেল ব্যবহার করুন

শ্যাম্পু করার প্রায় ৩০ মিনিট আগে চুলে হালকা উদ্ভিজ্জ তেল মালিশ করতে পারেন। এতে চুলে একটি সুরক্ষামূলক আবরণ তৈরি হয়, যা ময়লা ও দূষিত কণা জমার প্রভাব কমাতে সহায়তা করে।

২. নির্দিষ্ট বিরতিতে ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করুন

প্রতি দুই সপ্তাহে একবার ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। এটি চুলে জমে থাকা খনিজ পদার্থ ও অন্যান্য দূষিত উপাদান দূর করতে সাহায্য করে। আপেল সিডার ভিনেগারের দ্রবণও চুলের বাইরের স্তর মসৃণ রাখতে সহায়ক হতে পারে।

৩. রাতে চুলের যত্ন নিন

ঘুমানোর আগে নরম ব্রাশ দিয়ে চুল আঁচড়ে নিলে জমে থাকা ধুলাবালি দূর হয়। সিল্কের বালিশের কভার ব্যবহার করলে চুলের সঙ্গে ঘর্ষণ কমে। পাশাপাশি ভিটামিন ই অথবা গ্রিন টি-যুক্ত লিভ-ইন কন্ডিশনার চুলে সুরক্ষামূলক আবরণ তৈরি করতে পারে।

৪. উদ্ভিজ্জ উপাদানের পণ্য বেছে নিন

উদ্ভিজ্জ তেল, মাখন ও ভেষজ নির্যাসসমৃদ্ধ প্রসাধনী চুলের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। আকাই, অ্যালোভেরা, মুরুমুরু ও জবা ফুলের নির্যাস চুলের যত্নে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া মেহেদি এবং ভারতীয় ও আমাজনীয় ভেষজ উপাদানসমৃদ্ধ পণ্যও জনপ্রিয়তা পাচ্ছে।

৫. চুলের প্রসাধনীর উপাদান যাচাই করুন

চুলের যত্নে ব্যবহৃত পণ্য কেনার আগে উপাদানের তালিকা দেখে নেওয়া জরুরি। অ্যামোনিয়ার পাশাপাশি ইথানোলামিন, ডাইইথানোলামিন ও ট্রাইইথানোলামিনের মতো উপাদান সম্পর্কেও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ। দ্রুত ফল পাওয়ার আশায় চুলের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের বিষয়টি উপেক্ষা করা উচিত নয়।

বিশেষজ্ঞের মতে, নগরজীবনে দূষণ এড়ানো কঠিন হলেও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, রাতে চুলের যত্ন এবং উপযুক্ত প্রসাধনী ব্যবহারের মাধ্যমে চুলের স্বাভাবিক কোমলতা ও উজ্জ্বলতা ধরে রাখা সম্ভব।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit