শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা দুর্গাপূজায় দেশবাসীকে জিএম কাদেরের শুভেচ্ছা, সম্প্রীতি জোরদারের আহ্বান দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, যা জানা গেল কুরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

বিয়ের পর কেন বাড়ে ওজন, জানুন ৭ কারণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বিয়ের পর অনেকেরই ওজন বাড়তে শুরু করে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে শারীরিক, মানসিক ও পারিপার্শ্বিক নানা পরিবর্তনের কারণে এ প্রবণতা দেখা যায়।

বিয়ের আগে অনেকে ওজন নিয়ন্ত্রণে রাখতে খাবারদাবারে সতর্ক থাকেন এবং নিয়মিত শরীরচর্চা করেন। কিন্তু বিয়ের পর নতুন সংসার, বাড়তি দায়িত্ব ও ব্যস্ততায় সেই অভ্যাসে ছেদ পড়তে পারে। ফলে ধীরে ধীরে ওজন বাড়ে। বিয়ের পর ওজন বাড়ার এই প্রবণতাকে ইংরেজিতে ‘লাভ ওয়েট’ বলা হয়।

১. খাবারের প্রতি আকর্ষণ বাড়া

ভালোবাসা ও নিরাপত্তার অনুভূতি অনেকের খাবার উপভোগের প্রবণতা বাড়াতে পারে। মিষ্টি, কেক ও পনিরজাতীয় খাবারের প্রতি আকর্ষণ বাড়লে এবং ক্যালরি গ্রহণের পরিমাণ বেড়ে গেলে ওজনও বাড়তে পারে।

২. দাওয়াত ও নানা আয়োজন

বিয়ের পর আত্মীয়স্বজনের বাড়িতে দাওয়াত ও নানা অনুষ্ঠান চলতে থাকে। এসব আয়োজনে নিয়মিত মিষ্টি, তেল-চর্বিযুক্ত খাবার ও বেশি ক্যালরির খাবার খাওয়ার ফলে ওজন বাড়তে পারে।

৩. শরীরচর্চায় অনিয়ম

বিয়ের আগে ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকেই নিয়মিত ব্যায়াম করেন। বিয়ের পর সংসার ও কর্মক্ষেত্রের ব্যস্ততায় শরীরচর্চার সময় কমে যায়। এতে দৈনিক ক্যালরি খরচ কমে গিয়ে ওজন বাড়তে পারে।

৪. মানসিক চাপ ও ঘুমের ঘাটতি

নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, সংসারের দায়িত্ব ও কর্মক্ষেত্রের চাপ মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। অনিয়মিত ঘুমও ক্ষুধা ও বিপাকক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।

৫. খাদ্যাভ্যাসে পরিবর্তন

বিয়ের পর খাবারের ধরন, পরিমাণ ও সময় বদলে যেতে পারে। অতিরিক্ত খাওয়া এবং অনিয়মিত খাদ্যাভ্যাস ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ায়।

৬. মাতৃত্ব ও শারীরিক পরিবর্তন

গর্ভধারণ ও সন্তান জন্মের পর শরীরে ওজনের পরিবর্তন হতে পারে। এ সময় হরমোনের পরিবর্তন, ঘুমের ঘাটতি ও দৈনন্দিন রুটিনের বদলও প্রভাব ফেলে।

৭. শারীরিক সম্পর্ক কি দায়ী?

নিয়মিত শারীরিক সম্পর্কের কারণে সরাসরি ওজন বাড়ে—এমন ধারণার পক্ষে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং দীর্ঘদিনের খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম, ঘুম ও জীবনযাপনের পরিবর্তন ওজন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ওজন নিয়ন্ত্রণে করণীয়

পরিমিত ও পুষ্টিকর খাবার খাওয়া, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে বিয়ের পরও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। হঠাৎ বা অস্বাভাবিকভাবে ওজন বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৬,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit