শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সকালে খালি পেটে শিঙাড়া খাওয়া কতটা ক্ষতিকর?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চায়ের আড্ডা হোক কিংবা সকালের নাশতা, শিঙাড়া অনেকেরই পছন্দের খাবার। কম দাম ও সহজলভ্যতার কারণে রাস্তার পাশের দোকান থেকে শুরু করে অফিসের নাশতার টেবিলেও বেশ পরিচিত এই মুখরোচক খাবার। তবে শিঙাড়া খাওয়ার পর কারো কারো পেটে গ্যাস, বুকজ্বালা, ঢেকুর ওঠা কিংবা পেট ভার হয়ে থাকার মতো অস্বস্তি দেখা দেয়।

বিশেষ করে যাদের অ্যাসিড রিফ্লাক্স বা বদহজমের সমস্যা রয়েছে, শিঙাড়া খেলে তাদের উপসর্গ আরও বেড়ে যেতে পারে। সাধারণত ময়দার আবরণে আলু ও মসলার পুর দিয়ে ডুবো তেলে ভাজা হয় শিঙাড়া। এ কারণে এতে চর্বি ও ক্যালরির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে।

খালি পেটে শিঙাড়া খেলে যেসব সমস্যা হতে পারে তেল ও চর্বি বেশি থাকা খাবার কিছু মানুষের ক্ষেত্রে পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালিতে উঠে আসার প্রবণতা বাড়াতে পারে। এর ফলে বুকজ্বালা, টক ঢেকুর ওঠা কিংবা গলায় অস্বস্তি অনুভূত হতে পারে। যাদের আগে থেকেই অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এ ধরনের অস্বস্তি বেশি হতে পারে।

ডুবো তেলে ভাজা খাবার পাকস্থলী থেকে হজম হয়ে বের হতে তুলনামূলক বেশি সময় নিতে পারে। তাই একসঙ্গে বেশি শিঙাড়া খেলে পেট ফাঁপা, ভার হয়ে থাকা কিংবা বমি বমি ভাব দেখা দিতে পারে। শিঙাড়ায় কতটা ক্যালরি থাকবে, তা নির্ভর করে এর আকার, পুরের উপকরণ ও ভাজার পদ্ধতির ওপর। ফলে সব শিঙাড়ার ক্যালরির পরিমাণ এক নয়। তবে নিয়মিত বেশি পরিমাণে খেলে শরীরের দৈনিক চাহিদার তুলনায় অতিরিক্ত ক্যালরি গ্রহণের আশঙ্কা থাকে। দীর্ঘদিন এমন অভ্যাস চলতে থাকলে ওজন বেড়ে যেতে পারে।

নিয়মিত অতিরিক্ত তেল-চর্বিযুক্ত ও ভাজাপোড়া খাবার খাওয়ার অভ্যাস দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে খাদ্যাভ্যাসে ভারসাম্য না থাকলে ওজন বৃদ্ধি, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া এবং হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তাই সকালের নাশতায় নিয়মিত শিঙাড়ার ওপর নির্ভর না করে পুষ্টিকর ও সুষম খাবার বেছে নেওয়া ভালো।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৬,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit