মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : আদালতের অন্তরবর্তী আদেশ (status-quo) অমান্য করে প্রবাসী ও সেনা পরিবারকে প্রাণনাশের হুমকি। নিরাপত্তা হীনতায় তাদের পরিবার। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ি (জমিদার পাড়া) গ্রামের মো: মোয়াজ্জেম হোসেন (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) ও প্রবাসী মো: মহরম হোসেনের পরিবারের প্রতি প্রাণ নাসের হুমকির অভিযোগ।
ঘটনার বিবরণে জানা যায় গত ৪ই সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার সময় প্রবাসের স্ত্রী রুমা বানু তার বসতভিটা আশপাশ পরিষ্কার করতে গেলে প্রতিপক্ষ মোঃ নুরুল ইসলাম (সাবেক ষ্টেশন মান্টার) মো: মোবারক হোসেন (সাবেক তহসিলদার) গংরা বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। ইতিপূর্বে বসতভিটা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং দিনাজপুর ফুলবাড়ী বিজ্ঞ জজ আদালত অন্তরবর্তী (status-quo) আদেশ দেওয়ার পরেও প্রতিপক্ষ নুরুল ইসলাম ও মোবারক গংরা সব সময় সৌদি প্রবাসী মহরম আলীর পরিবারের প্রতি বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে আসছে।
গতকাল ৫ ই সেপ্টেম্বর সরজমিনে গিয়ে প্রবাসী পরিবারের সঙ্গে কথা বললে তারা জানান, তিনি বলেন আমার শ্বশুর এবং আমার চাচা শশুর, মৃত্যুবরণ করেছেন আমার স্বামী এবং তার ভাইয়েরা সকলেই বাহিরে থাকে চাকরি করে। আমার অসুস্থ বৃদ্ধ শাশুড়ি এবং আমার দুই শিশু সন্তান নিয়ে গ্রামে বসবাস করি। আমরা পরিবার-পরিজন নিয়ে খুব আতঙ্কে দিন কাটাচ্ছি আমাদেরকে যে কোন মুহূর্তে যেকোনো ধরনের বিপদে ফেলার জন্য নুরুল ইসলাম ও মোবারক গংরা উঠে পড়ে লেগেছে। ইতিপূর্বে এই বসতভিটা নিয়ে আমার স্বামীর বড় ভাইয়ের (মোয়াজ্জেম) সঙ্গে মারামারি করে এবং এক পর্যায়ে তারা হাসাদিয়ে তার মাথায় কোপ মারে, তিনি ২২ দিন চিকিৎসা নিয়ে মৃত্যু পথ থেকে সুস্থ হয়ে এসেছেন।
এখন আদালতে ২টি মামলা চলমান রয়েছে এবং বিজ্ঞ আদালতের অন্তরবর্তী (status-quo) আদেশ প্রদান করার পরেও তারা বিভিন্ন ভাবে হয়রানি করছে। এ বিষয়ে প্রবাসী মহরম আলীর স্ত্রী রুমা বানু সাংবাদিকদের জানান আমি একজন প্রবাসীর স্ত্রী আমার নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। যাতে দুষ্কৃতিকারীরা আমার এবং আমার পরিবারের কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে। এবিষয়ে প্রতিপক্ষের নুরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গাছ ও আগাছা পরিষ্কার করা কে কেন্দ্র কনে মহিলা মহিলায় ঝগড়া হয়েছিল।