শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
টাইমের ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় বৈভব সূর্যবংশী এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে বিজয়নগরে ১২ দলীয় জোটের অবস্থান কর্মসূচি মিয়ানমার কে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের রায়, স্বাগত জানাল ঢাকা  নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল     সিলেট  ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ কী গলবে? জবাবে যা বললেন রাহুল এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ?

টাইমের ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় বৈভব সূর্যবংশী

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের তরুণ প্রজন্মের সম্ভাবনাময় ব্যক্তিত্বদের নিয়ে প্রকাশিত টাইম ম্যাগাজিনের বিশেষ তালিকা ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’-তে জায়গা করে নিয়েছেন ১৫ বছর বয়সি ক্রিকেটার বৈভব সূর্যবংশী। বিনোদন, ব্যবসা ও সংস্কৃতির বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিদের সঙ্গে এই তালিকায় স্থান পেয়েছেন ভারতের এই উদীয়মান ক্রিকেট প্রতিভা।

বৈভবের প্রতিভা ও ক্রিকেটে ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে টাইমে লিখেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার মতে, ব্যাট হাতে মাঠে বৈভবের উপস্থিতি নতুনভাবে চিন্তা করার অনুপ্রেরণা জোগায়। এই কিশোরকে অসাধারণ ক্রীড়াপ্রতিভা হিসেবেও উল্লেখ করেছেন তিনি।

ক্রিকেট থেকে ভারতের আরও কয়েকজন ক্রীড়াবিদও রয়েছেন এই তালিকায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হারমানপ্রীত কৌর। এছাড়া আছেন অলিম্পিক পদকজয়ী বক্সার লাভলিনা বরগোহাঁই, টেনিস তারকা সানিয়া মির্জা, হকি গোলরক্ষক সবিতা পুনিয়া এবং অ্যাথলেট ভিথিয়া রামরাজ। তালিকায় থাকা অন্য তারকাদের মধ্যে আলিয়া ভাট সম্পর্কে লিখেছেন চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলি। আরিয়ান খানের পরিচিতি তুলে ধরেছেন পরিচালক বিশাল ভরদ্বাজ।

‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ মূলত টাইম ম্যাগাজিনের আন্তর্জাতিক ‘টাইম১০০ নেক্সট’ উদ্যোগের ভারতকেন্দ্রিক সংস্করণ। বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা এবং আগামী দিনে আরও বড় প্রভাব তৈরির সম্ভাবনা রয়েছে—এমন ১০০ ব্যক্তিত্বকে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। টাইমের ভারত ও আন্তর্জাতিক পর্যায়ের সাংবাদিকদের মূল্যায়নের ভিত্তিতে তৈরি এই তালিকা কোনো নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit