শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ কী গলবে? জবাবে যা বললেন রাহুল এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ? যুক্তরাষ্ট্রের নতুন সাইবার পরিচালক কে এই কার্স্টেন ডেভিস বাভুমার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে নতুন মুখ ট্রেন থামিয়ে ২ কোটি ২০ লাখ ডলারের পণ্য লুট, অভিযুক্ত ১৩ ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনশক্তি গড়তে পারলে বদলে যাবে পাহাড়ের অর্থনীতি: মীর হেলাল রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষতিপূরণ নিশ্চিত করতে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ‘জয় বাংলা’ এখন সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির  ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ইসলামে যে ৪ আকাঙ্ক্ষা নিষিদ্ধ

ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ কী গলবে? জবাবে যা বললেন রাহুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবাদের প্রতি মদত দেওয়া বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক অনানুষ্ঠানিক মতবিনিময়ে তিনি এ কথা জানান।

বুধবার (১৮ নভেম্বর) শিকাগো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় পাকিস্তানের খুশ নামে এক শিক্ষার্থী রাহুল গান্ধীকে এ বিষয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ কি কখনও গলবে? দুই প্রতিবেশী দেশ কি পারস্পরিক দোষারোপের রাজনীতি সরিয়ে রেখে আলোচনার টেবিলে বসতে পারবে?’

ওই শিক্ষার্থীর প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা বলেন, ‘সম্ভাবনা অবশ্যই রয়েছে। কিন্তু একটা বড় সমস্যা আছে। আর সেটা হলো, আমাদের দেশে সন্ত্রাসবাদে পাকিস্তানের সমর্থন ও উৎসাহ।’রাহুল গান্ধী আরও বলেন, ‘আমাদের নিরীহ মানুষ খুন হবেন, আর আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসব, এটা মেনে নেওয়া অসম্ভব। এই ধরনের ঘটনা বন্ধ হলেই আলোচনার সম্ভাবনা তৈরি হতে পারে।’

জম্মু ও কাশ্মীরে ধারাবাহিক হামলার ঘটনার পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা স্থগিত রয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও বারবার স্পষ্ট করা হয়েছে, সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সরকারি অবস্থানের মতোই একই বার্তা দিয়ে রাহুল গান্ধীও সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের কার্যকরী পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন।

এদিকে, বহুপাক্ষিক একটি সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছেছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) এক ফোরামে অংশ নিতেই তার এই সফর। তবে উভয় দেশের সরকারই স্পষ্ট করেছে, এটি কেবল আন্তর্জাতিক জোটটির নিয়মিত কার্যক্রমের অংশ। এর সঙ্গে দুই দেশের সরাসরি কূটনৈতিক আলোচনার সম্পর্ক নেই।

সূত্র: হিন্দুস্থান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit