শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর যা বলছে মিয়ানমার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা মুসলিমদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যা চালানোর দায়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায়কে ‘ন্যায্য নয়’ বলে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। শুক্রবার (২০ নভেম্বর) নেপিদোতে এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র খাইং খাইং সো দাবি করেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই সিদ্ধান্ত সর্বসম্মত নয় এবং তাদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।

গাম্বিয়ার মামলার সাত বছর পর আসা এই ঐতিহাসিক রায়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করল আইসিজে। নাৎসি হলোকাস্টের পর এ নিয়ে চতুর্থবার কোনো আন্তর্জাতিক আদালত গণহত্যার আইনি মানদণ্ড প্রমাণিত হওয়ার রায় দিল। বিচারকদের মতে, তথাকথিত ‘শুদ্ধি অভিযানে’ মিয়ানমারের সেনাবাহিনী পুরুষ ও কিশোরদের গণহত্যা, নারীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা এবং শত শত গ্রাম ধ্বংস করেছে।

রায়ে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়া এবং বাস্তুচ্যুতদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের শরণার্থী শিবিরের প্রায় ১২ লাখ রোহিঙ্গার মধ্যে হাজার হাজার মানুষ রায়ে উল্লাস প্রকাশ করলেও দেশে ফেরা এখনো অনিশ্চিত। আইসিজের রায় চূড়ান্ত হলেও তা কার্যকর করার ক্ষমতা আদালতের খুবই সীমিত। ১৯১ পৃষ্ঠার এই রায়ে ২০১৭ সালে ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা হত্যার রয়টার্সের তদন্ত এবং দুই সাংবাদিককে ৫০০ দিনের বেশি কারাবন্দী রাখার ঘটনাও উঠে এসেছে।

সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit