শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

ডেস্ক নিউজ : চিকিৎসা শেষে সিঙ্গাপুরে থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। 

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে বহনকারী বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী বিলকিস আক্তার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এর আগে ৫ নভেম্বর সকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ হোসেন। 

১৫ নভেম্বর নির্ধারিত ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু বিমানবন্দরে আসার সময় তিনি হঠাৎ শারীরিকভাবে অসুস্থবোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হয় এবং পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।  

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit