শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
বাভুমার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে নতুন মুখ ট্রেন থামিয়ে ২ কোটি ২০ লাখ ডলারের পণ্য লুট, অভিযুক্ত ১৩ ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনশক্তি গড়তে পারলে বদলে যাবে পাহাড়ের অর্থনীতি: মীর হেলাল রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষতিপূরণ নিশ্চিত করতে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ‘জয় বাংলা’ এখন সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির  ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ইসলামে যে ৪ আকাঙ্ক্ষা নিষিদ্ধ মানসিক টানাপোড়েন ‘দার-ই-নিজাত’ জনপ্রিয়তার মূলমন্ত্র ‘আকভানের’ প্রভাবে মেঘনায় উত্তাল ঢেউ, মহিষ নিয়ে বিপাকে খামারিরা নায়িকা বুবলী এখন কোথায়, কেন আড়ালে?

নায়িকা বুবলী এখন কোথায়, কেন আড়ালে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

বিনোদন ডেস্ক : একসময় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সিনেমায় অভিনয়, ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা এবং চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি—সব মিলিয়ে ঢালিউডে বেশ সরব ছিলেন শবনম ইয়াসমিন বুবলী। কিন্তু সেই পরিচিত ব্যস্ততা এখন আর দেখা যাচ্ছে না। বেশ কয়েক মাস ধরে শুটিং, সিনেমার প্রচার-প্রচারণা কিংবা বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি নেই। 

বুবলীর চলচ্চিত্রে যাত্রা শুরু ২০১৬ সালে শামীম আহমেদ রনির ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে। একই ঈদে মুক্তি পায় ‘শুটার’। দুটি সিনেমাতেই তার বিপরীতে ছিলেন শাকিব খান। এরপর এই জুটির একাধিক সিনেমা দর্শকপ্রিয়তা পায়। ধীরে ধীরে ঢালিউডের প্রথম সারির নায়িকাদের আলোচনায় উঠে আসেন বুবলী।

তবে শাকিব খানের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও বারবার আলোচনায় এসেছে। ২০২২ সালের সেপ্টেম্বরে দুজনই সন্তানের খবর প্রকাশ করেন। বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই তাদের বিয়ে হয়। তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম ২০২০ সালের ২১ মার্চ। এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সন্তানের জন্ম হলেও দীর্ঘদিন বিষয়টি প্রকাশ্যে আনেননি তিনি।

এবারও মাতৃত্বের কারণে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। গত ৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাসন্তানের মা হওয়ার খবর জানান বুবলী। তার দেওয়া তথ্যমতে, ১১ মে জন্ম হয়েছে মেয়ের। মেয়ের নাম রেখেছেন শারলিন খান। তবে কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশের পরও তাকে নিয়মিত জনসমক্ষে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার উপস্থিতি সীমিত। 

সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন লোগোর খবর জানিয়েছেন বুবলী। এর আগে কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে একটি ভিডিও বার্তায় দেখা গেছে তাকে। সেখানে আগামী বছরের জানুয়ারিতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা জানিয়েছেন দুজন। দীর্ঘ বিরতির পর এটিই তার জনসমক্ষে ফেরার একটি ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।

অভিনয়ে ফেরার বিষয়েও কিছুটা অগ্রগতি রয়েছে। নির্মাতা জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফেরার কথা শোনা গেলেও পরিকল্পনায় পরিবর্তন এসেছে। পরিচালকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জানুয়ারিতে ঢাকেশ্বরী মন্দিরে বুবলীর অংশের দৃশ্য ধারণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া নতুন সিনেমার বিষয়ে একাধিক পরিচালকের সঙ্গে তার কথাবার্তা চলছে বলেও জানা গেছে।

তবে কবে থেকে নিয়মিত অভিনয়ে ফিরবেন, সে বিষয়ে বুবলীর পক্ষ থেকে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। আপাতত নতুন মাতৃত্ব ও ব্যক্তিগত সময় কাটানোর মধ্যেই রয়েছেন এই অভিনেত্রী। ফলে পর্দায় তার প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকতে হচ্ছে ভক্তদের।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit