শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ কী গলবে? জবাবে যা বললেন রাহুল এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ? যুক্তরাষ্ট্রের নতুন সাইবার পরিচালক কে এই কার্স্টেন ডেভিস বাভুমার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে নতুন মুখ ট্রেন থামিয়ে ২ কোটি ২০ লাখ ডলারের পণ্য লুট, অভিযুক্ত ১৩ ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনশক্তি গড়তে পারলে বদলে যাবে পাহাড়ের অর্থনীতি: মীর হেলাল রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষতিপূরণ নিশ্চিত করতে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ‘জয় বাংলা’ এখন সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির  ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ইসলামে যে ৪ আকাঙ্ক্ষা নিষিদ্ধ

বাভুমার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে নতুন মুখ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার ও অলরাউন্ডার সেনুরান মুথুস্বামী। একই সঙ্গে দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের নেতৃত্বের দায়িত্ব পালন করবেন এইডেন মার্করাম।

ওয়ান্ডারার্সে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং করার সময় ডান পায়ের পেছনের পেশিতে চোট পান বাভুমা। প্রথম ইনিংসে ৪৯ রানে থাকার সময় অস্বস্তির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তবে পরদিন দলের প্রয়োজনে আবার ব্যাট করতে নেমে আরও ১৯ রান যোগ করেন এবং অপরাজিত থাকেন।

চোটের কারণে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে আর ফিল্ডিংয়ে নামেননি এই প্রোটিয়া অধিনায়ক। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন মার্করাম। অবশ্য বাংলাদেশের দেওয়া ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যাটিংয়ে নামার প্রয়োজন হয়নি দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে।

দ্বিতীয় টেস্টে খেলতে না পারলেও দলের সঙ্গে সেঞ্চুরিয়নে যাবেন বাভুমা। অন্যদিকে, প্রথম টেস্ট চলাকালেই দল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল স্পিনার কেশব মহারাজকে। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, দ্বিতীয় টেস্টেও তাকে পাওয়া যাবে না।

প্রথম টেস্টে স্পিন আক্রমণে দারুণ সফল ছিলেন সাইমন হার্মার। বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বড় ধস নামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ফলে শেষ টেস্টেও দক্ষিণ আফ্রিকার স্পিন আক্রমণের মূল দায়িত্ব থাকবে হার্মারের কাঁধে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি আগামী সোমবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হওয়ার কথা রয়েছে।

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/রাত ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit