শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু পালানোর পর তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী দুঃসংবাদ দ. আফ্রিকা শিবিরেও, চোট ছিটকে দিল বাভুমাকে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি হবে যেসব দেশে যেভাবে এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে বাংলাদেশ প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন তারেক রহমানের জন্মদিনে ঢাবি ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

দুঃসংবাদ দ. আফ্রিকা শিবিরেও, চোট ছিটকে দিল বাভুমাকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলছেন না। পায়ের কাফ মাসলে চোটের কারণে তিনি ছিটকে গেছেন। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় চোট পান বাভুমা। আগেও কাফের সমস্যায় ভুগেছেন তিনি। তাই সোমবার শুরু হতে যাওয়া সেঞ্চুরিয়ন টেস্টে তাকে পাওয়া যাবে না।

বাভুমা সংবাদমাধ্যমকে বলেন, ‘এই অবস্থায় পড়ে আমি হতাশ। এখন আমি পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছি। যত দ্রুত সম্ভব ফিরতে চাই।’ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরতে পারবেন কি না, তা নিয়ে তিনি বলেন, ‘এখনই বলা কঠিন, ওয়ানডেতে আমি প্রস্তুত থাকব কি না।’

প্রথম ইনিংসে বাংলাদেশ ৪০০ রান করেছিল। তবু দক্ষিণ আফ্রিকা সহজ জয় পায়। বাভুমার মতে, সাম্প্রতিক সময়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্যই তার দলের বড় পাওনা। তিনি বলেন, ‘আমি আগে বলেছিলাম, আমরা আরও নির্মম হতে চাই। এটা হয়তো একেকজনের কাছে একেক রকম। আমার কাছে সুযোগ ছিল ধৈর্য ধরে দলের জন্য কিছু করে দেখানোর।’

নিজেদের বোলিং নিয়েও খোলামেলা কথা বলেন বাভুমা। বাংলাদেশের প্রথম ইনিংসে বোলিংয়ে দল মানে পৌঁছাতে পারেনি বলে স্বীকার করেন তিনি। ‘আমরা নিজেরাই মানছি, বোলিংয়ে যে মান চেয়েছিলাম, সেটা ছিল না। হয়তো পরিস্থিতির সঙ্গে যত দ্রুত মানিয়ে নেওয়া উচিত ছিল, তত দ্রুত পারিনি। আমরা সম্ভবত উইকেটে আরও একটু গতি আশা করেছিলাম।’

দ্বিতীয় টেস্টে শীর্ষ সারিতে বাভুমাকে মিস করবে দক্ষিণ আফ্রিকা। তবে ওপেনার মার্কেস অ্যাকারম্যান দারুণ ফর্মে আছেন। জোহানেসবার্গে প্রথম ইনিংসে প্রায় ১০০ স্ট্রাইক রেটে ১৫৭ রান করেছেন তিনি।

অ্যাকারম্যান সম্পর্কে বাভুমা বলেন, ‘আমি যদি তার বিপক্ষে অধিনায়কত্ব করি, তাহলে সে আমার জন্য মাথাব্যথা। সে অদ্ভুত জায়গায় বল মারে। তার ব্যাটিং মোটেই গতানুগতিক নয়। কিন্তু যখন তার দিন আসে, সে এমন ইনিংস খেলে, যা আমাদের জেতার মতো অবস্থানে নিয়ে যায়।’

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit