শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু পালানোর পর তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী দুঃসংবাদ দ. আফ্রিকা শিবিরেও, চোট ছিটকে দিল বাভুমাকে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি হবে যেসব দেশে যেভাবে এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে বাংলাদেশ প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন তারেক রহমানের জন্মদিনে ঢাবি ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ শুক্রবার। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

শুক্রবার (২০ নভেম্বর) বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে আলাপ করেন তিনি। এ সময় তাদের কাছে জানতে চান, কার কোন খেলা ভালো লাগে। পরে শিশু-কিশোরদের হাতে ক্রীড়া সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী। এ সময় শিশুরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit