শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা নিয়ে যা জানাল জামায়াত ভারতের বিপক্ষে ইতিহাস গড়লেন গ্লেন ফিলিপস হৃদয় ছোঁয়া সুসংবাদ: যে সালামের জবাব দেন স্বয়ং রাসুলুল্লাহ (সা.) বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সশস্ত্র বাহিনীর ইতিহাস: প্রধানমন্ত্রী পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি ঘূর্ণিঝড় আকভানের গতিপথ পরিবর্তন কুরআনে এআই নেই কেন? যে উত্তর দিলেন ডা. জাকির নায়েক আজ থেকে গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ এমএলএসে পারিশ্রমিকে সবার ওপরে মেসি পুকুরে মিলল ব্যাংক কর্মকর্তার মরদেহ, চাঁদা না পেয়ে হত্যার অভিযোগ

ঘূর্ণিঝড় আকভানের গতিপথ পরিবর্তন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

ডেস্ক নিউজ : গতিপথ পরিবর্তন করেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’। এটি বর্তমানে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি)। আকভানের প্রভাবে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করেছে উড়িষ্যা সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আগামী ২০ নভেম্বর দুপুরের মধ্যে মাচিলিপত্তনম ও পুরীর মধ্যবর্তী উপকূল দিয়ে আঘাত হানতে পারে। এ সময় এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে ওড়িশার গোপালপুরের মধ্যবর্তী যেকোনো স্থানে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। শক্তিশালী বাতাস ও উত্তাল সমুদ্রের প্রভাব পুরী পর্যন্ত অনুভূত হতে পারে। আবহাওয়ার কয়েকটি পূর্বাভাস মডেলে ঘূর্ণিঝড়টির গতিপথ আবার বাঁক নেওয়ার সম্ভাবনাও দেখা গেছে।

ঘূর্ণিঝড় ও এর প্রভাবে বৃষ্টির আশঙ্কায় উড়িষ্যার ১৪টি উপকূলীয় ও আশপাশের জেলায় সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলো হলো—গজপতি, গঞ্জাম, পুরী, খুরদা, জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর, নয়াগড়, কটক, যাজপুর, ঢেঙ্কানাল, কেওনঝড় ও ময়ূরভঞ্জ। এসব জেলার বেশির ভাগ এলাকায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদফতর।

পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ ও উপকূলীয় ছয়টি জেলার স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। অন্য জেলাগুলোতেও পরিস্থিতি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিতে জেলা প্রশাসকদের ক্ষমতা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় উড়িষ্যার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও ২২ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত মাসে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর পর অতিবৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ওড়িশায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছিল। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কায় ভূমিধসপ্রবণ এলাকার বাসিন্দাদেরও আগেভাগে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit