শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু পালানোর পর তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী দুঃসংবাদ দ. আফ্রিকা শিবিরেও, চোট ছিটকে দিল বাভুমাকে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি হবে যেসব দেশে যেভাবে এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে বাংলাদেশ প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন তারেক রহমানের জন্মদিনে ঢাবি ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে বরিশালে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (২০ নভেম্বর) নগরীর শিশু পার্কসংলগ্ন বরফকল এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর উদ্যোগে এবং সোশ্যাল নেটওয়ার্ক ফর ডিজঅ্যাডভান্টেজড চিলড্রেন (এসএনডিসি)-এর অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন, খাবার, উপহার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পিছিয়ে পড়া নারী ও শিশুদের জীবনমান উন্নয়ন ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান। নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু, শিশুদের অবৈতনিক শিক্ষা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে তার পরিকল্পনা রয়েছে। 

অনুষ্ঠানে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, স্বাধীনতা ফোরাম মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া এসএনডিসির সভাপতি সফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তানজিল ইসলাম শুভ, আইটি সেক্রেটারি নেয়ামুল রনি এবং আমাদের পাঠশালার নেতারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit