শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু পালানোর পর তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী দুঃসংবাদ দ. আফ্রিকা শিবিরেও, চোট ছিটকে দিল বাভুমাকে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি হবে যেসব দেশে যেভাবে এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে বাংলাদেশ প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন তারেক রহমানের জন্মদিনে ঢাবি ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

বাভুমার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে নতুন মুখ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার ও অলরাউন্ডার সেনুরান মুথুস্বামী। একই সঙ্গে দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের নেতৃত্বের দায়িত্ব পালন করবেন এইডেন মার্করাম।

ওয়ান্ডারার্সে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং করার সময় ডান পায়ের পেছনের পেশিতে চোট পান বাভুমা। প্রথম ইনিংসে ৪৯ রানে থাকার সময় অস্বস্তির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তবে পরদিন দলের প্রয়োজনে আবার ব্যাট করতে নেমে আরও ১৯ রান যোগ করেন এবং অপরাজিত থাকেন।

চোটের কারণে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে আর ফিল্ডিংয়ে নামেননি এই প্রোটিয়া অধিনায়ক। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন মার্করাম। অবশ্য বাংলাদেশের দেওয়া ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যাটিংয়ে নামার প্রয়োজন হয়নি দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে।

দ্বিতীয় টেস্টে খেলতে না পারলেও দলের সঙ্গে সেঞ্চুরিয়নে যাবেন বাভুমা। অন্যদিকে, প্রথম টেস্ট চলাকালেই দল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল স্পিনার কেশব মহারাজকে। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, দ্বিতীয় টেস্টেও তাকে পাওয়া যাবে না।

প্রথম টেস্টে স্পিন আক্রমণে দারুণ সফল ছিলেন সাইমন হার্মার। বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বড় ধস নামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ফলে শেষ টেস্টেও দক্ষিণ আফ্রিকার স্পিন আক্রমণের মূল দায়িত্ব থাকবে হার্মারের কাঁধে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি আগামী সোমবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হওয়ার কথা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit