শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ট্রেন-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান ফরাসি প্রেসিডেন্টের আতিথেয়তায় মুগ্ধ বলিউড অভিনেতা দুবাইয়ে স্বর্ণের দামে বড় পতন, দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় রাণীশংকৈলে আকিজ-মনোয়ারা ট্রাস্টের উদ্যোগে ৫০০ কম্বল বিতরণ । প্রথম দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে দুর্গাপুরের আরো ৪টি সেতু একনেকে অনুমোদন তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ তারেক রহমানের স্বপ্নের মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এক নতুন বিমান চলাচল বিজ্ঞপ্তিতে (নোটাম) জানিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতে নিবন্ধিত কোনো বাণিজ্যিক বা সামরিক উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। ভারতীয় যাত্রীবাহী উড়োজাহাজও এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। ওই হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে ভারত। তবে ইসলামাবাদ তা অস্বীকার করে ঘটনার স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানায়।

ওই উত্তেজনার মধ্যে ২০২৫ সালের ২৩ এপ্রিল প্রথমবারের মতো ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে পাকিস্তান। এর জবাবে একই বছরের ৩০ এপ্রিল পাকিস্তানি বিমান সংস্থাগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে ভারত।

গত বছরের ৬ ও ৭ মে পাকিস্তানের কয়েকটি শহরে ভারতের হামলার পর সংঘাত আরও তীব্র হয়। পরে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ নামে পাল্টা সামরিক অভিযান চালায়। প্রায় ৮৭ ঘণ্টার সংঘাতের পর ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। তবে যুদ্ধবিরতির পরও আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ বহাল থাকে।

প্রতিবেদনে বলা হয়েছে, আকাশসীমা বন্ধের আর্থিক প্রভাব পাকিস্তানের তুলনায় ভারতের বিমান পরিবহন খাতে বেশি পড়েছে। এর আগেও ১৯৯৯ সালে কারগিল সংঘাত এবং ২০১৯ সালে পুলওয়ামা সংকটের সময় একই ধরনের বিধিনিষেধ আরোপ করেছিল পাকিস্তান। সে সময়ও ফ্লাইট পরিচালনায় তুলনামূলক বেশি সমস্যায় পড়েছিল ভারতীয় বিমান সংস্থাগুলো।

কিউএনবি/অনিমা/২০ নভেম্বর ২০২৬,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit