শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
বাভুমার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে নতুন মুখ ট্রেন থামিয়ে ২ কোটি ২০ লাখ ডলারের পণ্য লুট, অভিযুক্ত ১৩ ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনশক্তি গড়তে পারলে বদলে যাবে পাহাড়ের অর্থনীতি: মীর হেলাল রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষতিপূরণ নিশ্চিত করতে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ‘জয় বাংলা’ এখন সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির  ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ইসলামে যে ৪ আকাঙ্ক্ষা নিষিদ্ধ মানসিক টানাপোড়েন ‘দার-ই-নিজাত’ জনপ্রিয়তার মূলমন্ত্র ‘আকভানের’ প্রভাবে মেঘনায় উত্তাল ঢেউ, মহিষ নিয়ে বিপাকে খামারিরা নায়িকা বুবলী এখন কোথায়, কেন আড়ালে?

‘জয় বাংলা’ এখন সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

স্টাফ রিপোর্টার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না। আজ শুক্রবার ২০ নভেম্বর (২০২৬) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এ কথাগুলো বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

চলমান সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কি না—এমন প্রশ্ন করেন সাংবাদিক। জবাবে হুমায়ুন কবির বলেন, “আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে।

একটা বিলাইও কিছুক্ষণ দাঁড়ায়। দাঁড়াইয়া বাদে দৌড় দেয়। এদের অবস্থা এমন হইছে, ‘জয় বাংলা’ কইয়াউ (বলে)দৌড় দেয়। আর খুঁজিয়া মিলে না।পেট্রলবোমা নিক্ষেপ করে কিংবা অগ্নিসংযোগ করে ‘জয় বাংলা’ বলে পালিয়ে গিয়ে কেউ পার পাবে না। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই এসব কর্মকাণ্ড মোকাবিলা করা হবে।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, পলাতক কিছু সন্ত্রাসী গোষ্ঠী দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে। তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। দেশের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit