বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

এনটিআরসিএতে নতুন ডিডি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ডেস্ক নিউজ : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে (এনটিআরসিএ) নতুন উপপরিচালক (ডিডি) হিসেবে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা এস এম আসাদুজ্জামানকে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে পদায়ন পেয়েছেন ড. জাহিদা বেগম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব এ এস এম মাহমুদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এনটিআরসিএর উপপরিচালক পদে সংযুক্ত হওয়া এস এম আসাদুজ্জামান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক। তিনি বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত।

ইনসিটু হিসেবে এনসিটিবিতে গবেষণা কর্মকর্তার দায়িত্বে রয়েছেন তিনি। এর আগে তাকে লালমনিরহাট সরকারি কলেজে বদলির আদেশ দেওয়া হয়েছিল।

অন্যদিকে, এনসিটিবির ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে প্রেষণে পদায়ন পাওয়া ড. জাহিদা বেগম প্রাণিবিদ্যা বিষয়ের সহযোগী অধ্যাপক। তিনি বর্তমানে মাউশির প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক (প্রশিক্ষণ-২) হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই প্রজ্ঞাপনে দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মো. সাজেদুল ইসলামকে ওই কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে তার এ পদায়ন কার্যকর হবে।

এছাড়া ঠাকুরগাঁও সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. সামিউল ইসলামকে একই কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৫ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওইদিন অপরাহ্ণ থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

বদলি ও পদায়ন পাওয়া কর্মকর্তারা কোনো ধরনের টিএ-ডিএ পাবেন না। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit