বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

৫০০ ডলার ভেবে টিকিট স্ক্র্যাচ, জিতলেন ৫ লাখ ডলার!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের মিশিগানে ৫ লাখ ডলারের লটারি জিতেও প্রায় এক বছর পর পুরস্কার নিতে গেছেন ৬৮ বছর বয়সি এক ব্যক্তি। বড়দিনে পরিবারের সঙ্গে লটারির টিকিট কিনে পাওয়া এই পুরস্কারকে নিজের জন্য দেরিতে আসা বড়দিনের উপহার হিসেবে দেখছেন তিনি। খবর ইউপিআই-এর। 

ম্যাকম্ব কাউন্টির বাসিন্দা ওই ব্যক্তি লটারি কর্মকর্তাদের জানান, ক্লিনটন টাউনশিপের ১৫ মাইল রোডে অবস্থিত এম অ্যান্ড এইচ পেট্রো এলএলসি থেকে কেনা ‘২৫ ডেজ অব উইনিং’ নামের একটি টিকিটে তিনি ৫ লাখ ডলার জিতেছেন।

বিজয়ী ব্যক্তি জানান, প্রতিবছর বড়দিন উপলক্ষে তিনি ও তার স্ত্রী পরিবারের সবার জন্য লটারির টিকিট কেনেন। গত বছরও এর ব্যতিক্রম হয়নি। পারিবারিক আয়োজনে তাদের ছেলে টিকিটগুলো পাখার মতো ছড়িয়ে ধরে পরিবারের প্রত্যেক সদস্যকে একটি করে টিকিট বেছে নিতে বলেন। এরপর সবাই একসঙ্গে বসে টিকিট স্ক্র্যাচ করতে শুরু করেন।

সেই আনন্দঘন মুহূর্তেই আসে জীবনের অন্যতম বড় চমক। ওই ব্যক্তি বলেন, টিকিট স্ক্র্যাচ করার এক-দুই মিনিট পর পরিবারের কেউ একজন জানতে চান, কেউ কিছু জিতেছেন কি না। তখন তিনি জানান, একটি পুরস্কার পেয়েছেন বলে মনে হচ্ছে, তবে সেটি মাত্র ৫০০ ডলার হবে বলে ধারণা করেছিলেন।   

পরে পরিবারের এক সদস্য লটারির অ্যাপের মাধ্যমে টিকিটটি স্ক্যান করেন। এরপরই ওই সদস্য তাকে জানান, পুরস্কারের অঙ্কটি ধারণার চেয়ে অনেক বেশি। টিকিটটি যে ৫ লাখ ডলারের বিজয়ী, তা জানার পর নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি।

এভাবেই বড়দিনে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে গিয়ে পাওয়া সৌভাগ্যের খবরটি তার জন্য হয়ে উঠেছে জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা। প্রায় এক বছর পর সেই পুরস্কারের অর্থ নিতে লটারি সদর দফতরে হাজির হন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit