শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বাবার সিনেমায় প্রথমবার ভাবনা, ২০ নভেম্বর আসছে ‘যাপিত জীবন’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

বিনোদন ডেস্ক : আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘যাপিত জীবন’। এই ছবিটিতে অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বাবা হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত এ সিনেমায় প্রথমবার অভিনয় করেছেন তিনি। ‘যাপিত জীবন’ নিয়ে বেশ আবেগাপ্লুত এ অভিনেত্রী সবার কাছে দোয়াও চেয়েছেন। 

আজ বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় ‘যাপিত জীবন’ সিনেমাটির বিশেষ প্রিমিয়ার ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিনেমাটি মুক্তি উপলক্ষে সামাজিক মাধ্যমে নিজের ও পুরো দলের জন্য দর্শকদের কাছে দোয়া চেয়ে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা লিখেছেন, ‘শুভ সকাল, আজকে আমার জন্য ভীষণ বিশেষ একটি দিন। আজ আমাদের সিনেমা যাপিত জীবন-এর প্রিমিয়ার ও স্পেশাল স্ক্রিনিং। সবার কাছে দোয়া প্রত্যাশী।’ 

তিনি বলেন, ‘অনেক ভালোবাসা, আবেগ ও পরিশ্রম আর স্বপ্ন জড়িয়ে আছে এ ‘যাপিত জীবন’ সিনেমার সঙ্গে। দিনটি আমার জন্য একটু বেশি আবেগের, একটু বেশি আনন্দের।’ সবার কাছে দোয়াপ্রত্যাশী এ অভিনেত্রী আরও বলেন, ‘সবাই আমার এবং আমাদের পুরো টিমের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের পরিশ্রমকে সার্থক করেন এবং আমাদের সিনেমাটি সবার ভালোবাসা পায়। সবাইকে সঙ্গে চাই।’ 

‘যাপিত জীবন’ সিনেমায় প্রথমবার বড়পর্দায় জুটি হয়েছেন বর্ষীয়ান  অভিনেতা আফজাল হোসেন ও অভিনেত্রী রোকেয়া প্রাচী। এ সিনেমায় আশনা হাবিব ভাবনার পাশাপাশি আরও অভিনয় করেছেন বর্ষীয়ান পরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ, অভিনেত্রী ডলি জহুর, গাজী রাকায়েত, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ, আজাদ আবুল কালাম প্রমুখ। 

উল্লেখ্য, কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘যাপিত জীবন’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে দেশভাগ ও ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটে। এতে একটি পরিবারের জীবনসংগ্রাম, ভালোবাসা ও নানা সংকটের চিত্র উঠে এসেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit