শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

পার্ক শুধু বিনোদন নয়, শিশুদের মানসিক বিকাশের কেন্দ্র: খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

ডেস্ক নিউজ : একটি সুন্দর পার্ক শুধু বিনোদনের জায়গা নয়, এটি শিশুদের মানসিক বিকাশ ও সুন্দরভাবে বেড়ে ওঠার অন্যতম অনুষঙ্গ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সংস্কার শেষে মানিকগঞ্জের মুক্তিযোদ্ধা শিশু পার্ক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, মুক্তিযোদ্ধা শিশু পার্ক সংস্কার করে শিশুদের জন্য উন্মুক্ত করে দেব। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে আনন্দিত। বিশেষ করে পার্কটি চালু হওয়ায় শিশুদের মুখে হাসি ফুটেছে, এটাই আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয়।

দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে শিশুদের বিনোদনকেন্দ্র থেকে মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছিল পার্কটি। শিশুদের কলকাকলিতে মুখর থাকার কথা যে পার্কের, সেখানে ছিল অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশ। অবশেষে সংস্কারের মাধ্যমে নতুন সাজে পার্কটি শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য উন্মুক্ত করায় ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। উদ্বোধনের পর পার্কে ছুটে এসে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা।

খাদ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য পর্যাপ্ত জায়গা ছিল না। সারা দিনের ব্যস্ততার পর শিশুরা যেন একটু আনন্দে সময় কাটাতে পারে এবং খেলাধুলার সুযোগ পায়, সেই চিন্তা থেকেই পার্কটি সংস্কার করে চালুর উদ্যোগ নেওয়া হয়। প্রতিশ্রুতি পূরণ করতে পেরে আমরা আনন্দিত।

পার্কটি সংস্কার ও পুনরায় চালু করতে সহযোগিতার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, জেলা প্রশাসকের তত্ত্বাবধানেই পার্কটি উদ্বোধন করা সম্ভব হয়েছে। এজন্য মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ও স্থানীয় পর্যায়ের দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

দীর্ঘদিন পর পার্কটি সংস্কার করে চালু করায় শিশুদের খেলাধুলা ও বিনোদনের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে অবসর সময় কাটানোর জন্য নগরবাসীরও একটি পরিচ্ছন্ন বিনোদন কেন্দ্র ফিরে পাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit