ডেস্ক নিউজ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাদের রক্ততৃষ্ণা এখনও মেটেনি। শিশু-কিশোরসহ ১৪’শ মানুষকে হত্যা করে টিকতে না পেরে তারা পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যশোর জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভায় যশোর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।
জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় দলের ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ বক্তব্য রাখেন।
কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ১১:৪০