ডেস্ক নিউজ : গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থানা, হাসপাতাল ও সংসদ সদস্যদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
পাটওয়ারীর এই পোস্টে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে এসেছে। উল্লেখ্য, গত ১৯ নভেম্বর গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় মুকসুদপুর থানা, সংসদ সদস্যদের বাড়ি, হাসপাতাল ও বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় থানার কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
গেল এক সপ্তাহে দেশের অন্তত ২১ জেলায় বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে সহিংসতার মাত্রা ছিল সবচেয়ে বেশি। এদিকে ধারাবাহিক এসব ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে।
কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/রাত ১০:৩২