শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যা বলল জামায়াত সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী বিচ্ছেদের ১০ বছর পর সম্পর্ক জোড়া লাগাচ্ছে ইইউ-যুক্তরাজ্য ম্যানইউর অনুশীলনের ভিডিও সরিয়ে ক্ষমা চাইলেন ড্রোন অপারেটর ট্রাম্পের আগ্রহ সত্ত্বেও কেন বৈঠক করলেন না কিম? ক্ষমতায় থাকতে বেপরোয়া নেতানিয়াহু, উত্তাল ইসরাইল কেন আলোচনায় পুতিনের পারমাণবিক ব্রিফকেস বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী

ট্রাম্পের আগ্রহ সত্ত্বেও কেন বৈঠক করলেন না কিম?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়া সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তার আগ্রহ সত্ত্বেও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে কোনো বৈঠক হয়নি। এএফপির প্রতিবেদনে বিশ্লেষকদের বরাতে জানানো হয়েছে, দুই দেশের আস্থার সংকট, পারমাণবিক ইস্যু এবং মস্কো-বেইজিংয়ের সঙ্গে পিয়ংইয়ংয়ের ঘনিষ্ঠতার কারণেই এ সাক্ষাৎ সম্ভব হয়নি।

কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম উল-চুলের মতে, পর্দার আড়ালে কার্যকর কূটনৈতিক যোগাযোগ হয়নি। হ্যানয়ের অভিজ্ঞতার পর যুক্তরাষ্ট্র সরকারের ওপর আস্থা রাখতে পারছেন না কিম। ডংগুক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কো ইউ-হোয়ান বলেন, বিশেষ দূত ও প্রস্তুতি ছাড়া কেবল ট্রাম্পের রাজনৈতিক সাফল্যের ছবিতে যুক্ত হওয়ার কোনো কারণ কিমের ছিল না।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বাস্তব পদক্ষেপ না নিলে পিয়ংইয়ং আলোচনায় আগ্রহী হবে না। অথচ ওয়াশিংটন এখনো পারমাণবিক অস্ত্র ত্যাগের দাবিতে অনড়। পাশাপাশি ইউক্রেন যুদ্ধের বিনিময়ে রাশিয়ার সহায়তা, চীনের সঙ্গে অর্থনৈতিক ঘনিষ্ঠতা এবং হ্যাকিং ও ক্রিপ্টো চুরির মাধ্যমে অর্থ সংগ্রহের সুযোগ থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার তাগিদ কমেছে উত্তর কোরিয়ার। তবে উত্তর কোরিয়া অধ্যয়ন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট ইয়াং মু-জিনের মতে, দুই নেতার ভবিষ্যৎ সাক্ষাতের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit